বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

কৃমিনাশক ট্যাবলেট খেয়ে তিন শতাধিক শিক্ষার্থী অসুস্থ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

300আওয়ার ইসলাম : ঝিনাইদহের শৈলকুপায় কৃমি নাশক ট্যাবলেট খেয়ে তিন শতাধিক শিক্ষার্থী  অসুস্থ হয়ে পড়েছে। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। চিকিৎসকদের মতে তারা ম্যাস সাইকোজেনিক ইলনেস রোগে আক্রান্ত হয়েছে।

শনিবার সকালে শৈলকুপার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অসুস্থ হতে থাকলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসকরা বলছেন, কৃমিনাশক ওষুধ সেবন করে এটা হয়নি। আতংকিত হয়ে শিশুরা অসুস্থ হয়েছে।

শিক্ষক ও স্বজনরা জানায়, জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে শনিবার শৈলকুপা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানো হয়। প্রথমে অচিন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অসুস্থ হতে শুরু করে।

এ খবর ছড়িয়ে পড়লে শৈলকুপার দেবতলা, কবিরপুর, হিতামপুর, কাতলাগাড়ি, হাকিমপুর, ঝাউদিয়া ও ষষ্টিবরসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অসুস্থ হতে থাকে। তাদেরকে ভ্যান, নসিমন ও ফায়ার সার্ভিসের গাড়িতে করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

খবর পেয়ে ঝিনাইদহ-১ আসনের সংদস সদস্য আব্দুল হাই, উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উসমান গনি, উপজেলা ভাইস চেয়ারম্যান শামীম হোসেন ও পুলিশ প্রশাসনের লোকজন হাসপাতালে তাদেরকে দেখতে ছুটে যান।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. খন্দকার বাবর জানান, প্রচন্ড গরমের কারণে বাচ্চারা কিছুটা অসুস্থ্য হয়েছে। আতংকিত হবার কিছু নেই। চিকিৎসা দিলে সুস্থ্য হয়ে যাবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ