বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

কুমিল্লায় সাক্কু জয়ী ও সুনামগঞ্জে জয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Sakku+joyaআওয়ার ইসলাম : কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে বেসরকারি ফলাফলে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু দ্বিতীয় বারের মত বিজয়ী হয়েছেন।
বেসরকারি ফলাফলে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু ধান শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৬৮৯৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৫৭৮৬৩ ভোট।
২০১২ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে মনিরুল হক সাক্কু মেয়র নির্বাচিত হন।
নির্বাচনে মেয়র পদে চারজন, ২৭টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ১১৪ জন এবং ৯টি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে ৪০ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
অন্য দিকে সুনামগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে বড় ব্যবধানে জিতেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. জয়া সেনগুপ্তা। ১১০টি কেন্দ্রে নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৯৫ হাজার ৯৯৫ ভোট। স্বতন্ত্র প্রার্থী ছায়েদ আলী মাহবুব হোসেন রেজুর চেয়ে ৫৫ হাজার ৬৬ ভোট বেশি পেয়েছেন তিনি। সিংহ প্রতীক নিয়ে রেজু পেয়েছেন ৪০ হাজার ৯২৯ ভোট।
বৃহস্পতিবার (৩০ মার্চ) অনুষ্ঠিত নির্বাচনের এই ফলাফলের খবর জানিয়েছেন শাল্লা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার ফাওজুল কবীর খান ও দিরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার হাফিজুর রহমান।
তবে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার এসএম এজহারুল হক সাংবাদিকদের জানান, এখনও বেসরকারিভাবে ফলাফল জানানো হয়নি। শুক্রবার (৩১ মার্চ) ড. জয়া সেনগুপ্তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হবে।
-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ