বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

কুসিক নির্বাচনে সাক্কুর সমর্থনে খেলাফত মজলিসের জনসংযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

khelafat_mojlish2আসন্ন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ২০ দলীয় জোট সমর্থিত মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কুর সমর্থনে জনসংযোগ করেছে খেলাফত মজলিস

২৬ মার্চ বিকাল ৩টা থেকে খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব শেখ গোলাম আসগরের নেতৃত্বে কুমিল্লা মহানগরীর বিভিন্ন মহল্লায় মনিরুল হক সাক্কুর সমর্থনে জনসংযোগ করেন খেলাফত মজলিস নেতৃবৃন্দ।

জনসংযোগের পূর্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় স্থাায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, খেলাফত মজলিসের যুুগ্মমহাসচিব আলহাজ্ব শেখ গোলাম আসগর, বি এন পি’র কেন্দ্রীয় নেতা ড. আসাদুজ্জামান রিপন, খেলাফত মজলিসের কেন্দীয় সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজি, বেগম খালেদা জিয়ার প্রেস কো অর্ডিনেটর শামসুজ্জামান দিদার, খেলাফত মজলিস কুমিল্লা মহানগরীর সভাপতি সৈয়দ আব্দুল কাদের জামাল, খেলাফত মজলিস কুমিল্লা উওর জেলার সহ সাধারন সম্পাধক এমদাদ উল্লাহ খান, ছাত্র মজলিস কুমিল্লা মহানগীর সভাপতি হাবিবুর রহমান প্রমুখ।

মতবিনিময় শেষে ২০ দলীয় জোট সমর্থিত মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কুর পক্ষে ভোট চেয়ে মহানগরীর বিভিন্ন মহল্লায় খেলাফত মজলিস নেতাকর্মীরা জনসংযোগ করেন।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ