বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

কুসিকে ২৬ প্লাটুন বিজিবি মোতায়েন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

nasik_bgb_bdআসন্ন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে ২৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

সোমবার সন্ধ্যা ৬টা থেকে নির্বাচনের পরদিন পর্যন্ত কুসিক নির্বাচনি এরাকায় দায়িত্ব পালন করবেন তারা।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মহসীন রেজা জানান, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে কোনো ধরণের  অপ্রীতিকর ঘটনা এড়াতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এদিকে গতকাল(রোববার) কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কমিশনার ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে সোমবার রাত ১২টার আগে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কুসিক নির্বাচনি এলাকা থেকে বহিরাগতদের ত্যাগের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মণ্ডল স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা কিংবা ভোটার নয় তাদের ২৭ মার্চ দিবাগত রাত ১২টার মধ্যেই নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

তিনি জানান, রাত ১২টা থেকে বহিরাগতরা এলাকা না ছাড়লে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ