সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

কেমুসাস বইমেলায় রিয়াদের ‘ফুলের সুবাসে’র মোড়ক উন্মোচন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২৩ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছ'টায় সিলেট কেমুসাস বইমেলায় আওয়ার ইসলামের সহ সসম্পাদক সাইফুল ইসলাম রিয়াদের ছড়াগ্রন্থ ফুলের সুবাসের মোড়ক উন্মোচিত হয়।

এতে উপস্থিত ছিলেন শাইখুল হাদিস শামসুল হুদা শায়খে হেতিমগঞ্জী, জামিয়া লুগাতিল আরাবিয়া আল ইসলামিয়ার মুহাদ্দিস মাওলানা ইজ্জত উল্লাহ, জালাবাদ কবি ফোরামের সভাপতি কবি সিদ্দিক আহমদ, জামিয়া ফারুকিয়া সিলেট'র মুফতি মাহবুবুল হক, বিভিন্ন স্টলের সত্ত্বাধিকারী, সাহিত্যকর্মী ও রাজনৈতিক ব্যক্তিগণ।

উপস্থিত আলোচকদের দৃষ্টিতে গ্রন্থটি নতুন দিগন্তের দিশারি হয়ে কাজ করবে। এতে দীন ও দেশের প্রতি ছড়াকারের গভীর ভালোবাসার যে বহিঃপ্রকাশ ঘটেছে তাতে যে কেউ মুগ্ধ হবে। প্রতিটি ছড়ায় রয়েছে ভিন্ন ভিন্ন স্বাদ।

উপস্থিত অতিথিগণ গ্রন্থকারের ভূয়সী প্রশংসা করেন এবং গ্রন্থের উত্তরোত্তর সফলতা কামনা করেন।

উল্লেখ্য, ৮০ বছরের প্রাচীনতম প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস) মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গত ৯ বছর ধরে ধারাবাহিকভাবে সিলেটে বইমেলার আয়োজন করে আসছে। চলতি বছরের বইমেলা শাহজালাল রহ. দরগাহ গেইটস্থ কেন্দীয় মুসলিম সাহিত্য সংসদ ভবনে ২০ মার্চ থেকে শুরু হয়। চলবে ২৯ মার্চ পর্যন্ত।

ফুলের সুবাস বইটি প্রকাশ করেছে হানিফ প্রকাশনী। মুদ্রিত মূল্য ১৫০ টাকা। সিলেট বইমেলায় পাওয়া যাবে মাকতাবাতুশ শামস, জসিম বুক হাউস, মীম প্রকাশনী ও শ্রীহট্ট প্রকাশনীর স্টলে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ