বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

নাটোরে গেইট চাপা পড়ে মাদরাসা ছাত্র নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

natorনাটোর: নাটোরে নির্মাণাধীন বাড়ির গেইট ধসে চাপা পড়ে সাদ্দাম হোসেন (২২) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরআগে বিকেল ৩টার দিকে গেইট ধসে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। সাদ্দাম হোসেন সদর উপজেলার ভবানীপুর ডাঙ্গাপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে এবং  নাটোর আল মাদরাসাতুল জামহুরিয়া ফাজিল ও অনার্স মাদরাসার ফাজিল দ্বিতীয় বর্ষের ছাত্র।

মাদ্রাসা অধ্যক্ষ আকতার হোসেন এই তথ্য নিশ্চিত করে জানান, সাদ্দাম হোসেন আজ বিকেলে বাড়ির মুল ফটকে নির্মাণাধীন গেইটের ওপর পড়ে থাকা ঝরা পাতা পরিস্কার করতে গিয়ে ধ্বসে পড়ে। এসময় সাদ্দাম হোসেন ওই ধসে পড়া গেইটের নিচে চাপা পড়ে মারাত্মক জখম হন। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার কওে প্রথমে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, লোকমুখে এই বিষয়টি জেনেছেন। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ