বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

তারাকান্দায় বাসস-ট্র্যাক সংঘর্ষে এক জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

tarakandaউবায়দুল্লাহ সাআদ: ময়মনসিংহ জেলার তারাকান্দা থানায় আজ সকাল ১০.৩০ মিনিটে তারাকান্দা উত্তর বাজার সিনামা হলের সামনে বাস ট্রাক সংঘর্ষে রাবেয়া খাতুন (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শী তারাকান্দা বাজারের ব্যবসায়ী মোস্তফা কামাল জানান, সকালে দোকান খোলার পর বিকট আওয়াজ শুনে আমরা সে দিকে যাই গিয়ে আমরা শুধু বাসটিকেই দাড়িয়ে থাকতে দেখি। ট্রাকটি ঘটনার পর আর সেখানে পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা সম্পর্কে তারাকান্দা থানার ওসি মাজহারুল ইসলামের কাছে জানতে চাওয়া হলে, ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি আওয়ার ইসলামকে জানান, যে মহিলাটির মৃত্যু হয়েছে আমরা পরিচয় নিশ্চিত হয়েছি তার বাড়ী মময়মনসিহের হালুয়াঘাটে। তা ছাড়া এ ঘটনায় আরো ৪/৫ জন ঘোরতর আহত হয়েছে বলেও জানান এই কর্মকর্তা। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে

ট্রাক আটক করা সম্ভব হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, দুটি গাড়ীই এখন আমাদের হেফাজতে রয়েছে।

আরএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ