বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ইসলামী ঐক্যজোট যশোরের সভাপতিকে গ্রেফতারের নিন্দা, মুক্তি দাবী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Islami oikko jutরাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, ষড়যন্ত্রমূলক, মিথ্যা মামলায় ইসলামী ঐক্যজোট যশোর জেলা সভাপতি, হেফাজতের কেন্দ্রীয় নেতা মাওলানা শহীদুল ইসলাম ইনসাফীর গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী ও মহাসচিব মুফতী ফয়জুল্লাহ।

নেতৃদ্বয় মাওলানা শহীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবী করে বলেন, ইসলামী ঐক্যজোট দেশে ইসলাম কায়েমে গণমানুষের রায়ে বিশ্বাস করে। তারা সব সময় দেশ বিরোধী, ধ্বংসাত্মক, নাশকতামূলক সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সোচ্চার। ইসলামী ঐক্যজোটের কেন্দ্র থেকে মাঠ পর্যায় পর্যন্ত প্রতিটি নেতাকর্মী একই চেতনা ও নীতি লালন করে।

যশোর জেলা সভাপতি, হেফাজতের কেন্দ্রীয় নেতা মাওলানা শহীদুল ইসলাম ইনসাফী সব সময় ইসলামী ঐক্যজোটের নীতি আদর্শের আলোকে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে প্রকাশ্য রাজনীতি করে আসছেন। আমরা তাকে মিথ্যা ভিত্তিহীন মামলায় হয়রানী না করার আহবান জানাচ্ছি। তারা বলেন, মামলা, হামলা, নির্যাতন, নিপীড়ন চালিয়ে ঈমানী আন্দোলন বন্ধ করা যায় না, যাবে না।

এআর

একদিনের সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসছেন আল্লামা আরশাদ মাদানি

তনজিমুল মোছলেমীন : এতিমের স্বপ্নঘর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ