মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি

হোয়াইট হাউজে বোমাতঙ্ক: চারপাশের সড়ক বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

house_markinহোয়াইট হাউজের একটি নিরাপত্তা চৌকিতে গাড়ি নিয়ে এক ব্যক্তির ঢুকে পড়াকে কেন্দ্র করে বোমা আতংক সৃষ্টি হয়েছিল। গতকাল গভীর রাতে এ ঘটনা ঘটেছে। হোয়াইট হাউজের একটি নিরাপত্তা চৌকি থেকে এ ব্যক্তিকে আটক করা হয়। গাড়ি নিয়ে নিরাপত্তা চৌকিতে ঢুকে পড়ে ওই ব্যক্তি এবং গাড়িতে বোমা রয়েছে বলে দাবি করার পর তাকে আটক করা হয়।

অবশ্য গাড়িতে তল্লাসি চালিয়ে কোনো বিস্ফোরক দ্রব্য পাওয়া যায় নি। আইন প্রয়োগকারী কর্মকর্তাদের বরাত দিয়ে  এ কথা জানিয়েছে মার্কিন নিউজ চ্যানেল।

এদিকে, বোমা আতংককে কেন্দ্র করে হোয়াইট হাউজের চারপাশে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়। পাশাপাশি বন্ধ করে দেয়া হয় হোয়াইট হাউজের চারপাশের অনেক রাস্তাও।

আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার এ তৎপরতার উদ্দেশ্য কী এবং তার কোনো সঙ্গী ছিল কিনা তা জানার চেষ্টা চলছে।

অবশ্য, ঘটনার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজে ছিলেন না। চলতি মাসের ১০ তারিখেও এক ব্যক্তি নিরাপত্তা বেষ্টনী টপকে হোয়াইট হাউজে ঢুকে পড়তে সক্ষম হয়েছিল।

সূত্র: পার্সটুডে

তুরস্ক : উসমানি খেলাফতের সমাধি থেকে আজ (১)

বিশ্বের শক্তিধর দেশের তালিকা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ