মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বিশ্বের কোথাও হাইকোর্টের সামনে মূর্তি দেখিনি: এরশাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ershad2সাবেক প্রেসিডেন্ট জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আমি হেফাজত করি না। তবে হাইকোর্টের সামনে এ ধরনের মূর্তি বিশ্বের অন্য কোনো হাইকোর্টের সামনে দেখি না। আর এটা গ্রিক মূর্তিও নয়। এটা শাড়ি পড়া মূর্তি।

শুক্রবার জুমআর নামাজের আগে রংপুর পল্লীনিবাসে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।

এ সময় তার সাথে ছিলেন পার্টির কো চেয়ারম্যান জিএম কাদের, রুহুল আমিন হাওলাদার, রংপুর মহানগর সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা সভাপতি মোফাজ্জল হোসেন মাস্টার, মহানগর সেক্রেটারি এসএম ইয়াসির, জেলা সেক্রেটারি আসিফ শাহরিয়ার, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শাফিউল ইসলাম শাফীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

জোট প্রসঙ্গে এরশাদ বলেন, ইতোমধ্যেই আমার সাথে জোট করার ব্যাপারে ২৫টি দল এসেছে। তার মধ্যে ৬টি দল নিবন্ধিত আছে। এ বিষয়ে এই মাসেই সিদ্ধান্ত নিবো।

জঙ্গি প্রসঙ্গে পরে কথা বলার কথা জানিয়ে এরশাদ বলেন, দেশে নানা ঘটনা ঘটছে দেখছি। একটার পর একটা। এসব বিষয় নিয়ে মন্তব্য করতে চাই না।

পাঁচ দিনের সফরে এরশাদ শুক্রবার রংপুরে আসেন। শনিবার তিনি রংপুর মহানগর জাতীয় পার্টির সম্মেলনে যোগ দিবেন। এছাড়াও রোববার আক্কেলপুর স্কুল অ্যান্ড কলেজ এবং সোমবার মাহিগঞ্জ কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ