বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

মোদির অনুষ্ঠানে স্কার্ফ খুলতে বাধ্য হলেন মুসলিম নারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

56565ইমতিয়াজ বিন মাহতাব
ভারতের গুজরাটে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে এক মুসলিম নারীকে স্কার্ফ খুলতে বাধ্য করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নোরেন্দ্র মোদি।

মুম্বাই থেকে প্রকাশিত দৈনিক উর্দু টাইমস জানাচ্ছে গত ০৮ মার্চ ভারতের গুজরাটের গান্ধিনগরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে এক নারী সম্মেলনের আয়োজন করা হয়। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য নির্বাচিত নারীদের সম্মাননা প্রদান উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী কেরালা থেকে আগত প্রতিনিধিদলের সদস্য শহরবান সাঈদ সালাভীকে প্রথমে তার স্কার্ফ খুলে ফেলতে বলা হয়। তিনি স্কার্ফ খুলতে অস্বীকার করায় নিরাপত্তাকর্মীরা জোরপূর্বক তার স্কার্ফ খুলে ফেলে।

কেরালা উইমেন কমিশনের সদস্য নুর বানাল রাশেদ জানান, শহরবান পঞ্চায়েত প্রধান। পল্লীতে ২০ বছর যাবত বিশেষ অবদানের জন্য তাকে সম্মাননা প্রদানের জন্য ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। নিরাপত্তাকর্মীরা তার স্কার্ফ জোরপূর্বক খুলে ফেলেছে।

আন্তর্জাতিক নারী দিবসে একজন মুসলিম নারীকে সম্মাননা প্রদানের জন্য আমন্ত্রণ জানিয়ে এভাবে অসম্মানিত করায় সর্বত্র নিন্দার ঝড় বইছে।

-এআরকে

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ