শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

’কিশোর বয়সে লেখা কিছু কবিতা মলাটবদ্ধ হয়েছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

arif_khan_sadআরিফ খান সা'দ। বাবা ছিলেন বিমান বাহিনির সৈনিক। যার সুবাদে ক্যান্টনমেন্টেই বড় হওয়া। স্কুলেই পড়াশোনার সূচনা। তারপর হিফজ, দাওরা, ইফতা শেষ করে এখন জামিয়া কাসেমিয়া আশরাফুল উলুম, গুলশান ২ এ শিক্ষক হিসেবে কর্মরত আছেন পশাপাশি এশিয়ান ইউনিভার্সিটিতে অনার্স পড়ছেন। আওয়ার ইসলাম টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধি বশির ইবনে জাফর এর সাথে কথাবার্তায় উঠে এসেছে লেখকের বইমেলা বিষয়ক কিছু আলাপন।

আসসালামু আলাইকুম ।
ওয়া আলাইকুম আসসালাম
কেমন আছেন?
আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই রেখেছেন।

এবারের বইমেলায় আপনার নতুন কোনো বই এসেছে কী?
জি, কিশোর বয়সে লেখা কিছু কবিতা মলাটবদ্ধ হয়েছে 'শিয়রে শব্দের শিহরণ' নামে।

এবারের বইমেলায় গিয়েছেন??
আরিফ খান সা'দ- জি, প্রতিবছরই একাধিকবার যাওয়া হয়। ২০০৫ সাল থেকে এখন পর্যন্ত যাওয়া হচ্ছে। বইয়ের মেলা দেখার অন্যরকম একটি আনন্দ আছে।

গতবারের বইমেলা আর এবারের বইমেলা- কোনো পরিবর্তন কী লক্ষ্য করেছেন?
বইমেলার পরিসর বাড়ছে কিন্তু আগের প্রাণোচ্ছ্বাস মনে হয় কেমন যেনো হ্রাস পাচ্ছে। পুরো মেলা জুড়েই মানহীন গল্প উপন্যাস কবিতার ছড়াছড়ি। এবার আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত কর্মচারীদের কার্যক্রম গতবারের তুলনায় বৃদ্ধি পেয়েছে। বিষয়টা ইতিবাচক হলেও অনেকসময় বাড়তি ভোগান্তির শিকার হতে হয়।

এই ব্যবস্থাপনায় আপনি সন্তুষ্ট?
মেলায় প্রবেশপথ উন্মুক্ত রাখলেই ভালো। নিরাপত্তার জন্য পর্যাপ্ত পরিমাণে আইসটাওয়ার, সিসিক্যামেরা ও টহলবাহিনী আছে। তাছাড়া ভেতরে বসার মতো কোনো বেঞ্চের ব্যবস্থা নেই।

লেখালেখিতে কীভাবে এলেন?
কিশোর বয়স থেকে বই পড়তে শুরু করি। পড়তে পড়তে লেখার ইচ্ছা জাগে।

এ পর্যন্ত আপনার কতোটি গ্রন্থ প্রকাশিত হয়েছে?
একটি।

লেখালেখির জগতে আপনার আদর্শ কে?
মাওলানা আবু তাহের মিসবাহ, মাওলানা আতিকুল্লাহ

লেখালেখি নিয়ে আপনার ভবিষ্যত পরিকল্পনা কী?
দেশের সকল শ্রেণির মানুষ অধ