সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের

সুলতান'স টি স্টল নিয়ে প্রত্যাশা ছাপিয়ে আমার প্রাপ্তিটাই বেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hasan_inamহাসান ইনাম। একজন তরুণ লেখক। ঢাকার জুরাইনে বেড়ে উঠা ইনাম লিখে যাচ্ছেন অনেক আগে থেকেই। পড়াশোনা করছেন দারুন নাজাত মাদরাসায় দশম শ্রেণিতে। এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে তার প্রথম গল্পগ্রন্থ। এর আগেও বের হয়েছে তার একটি উপন্যাস- ছায়াবাহক। আওয়ার ইসলাম টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধি বশির ইবনে জাফর এর সাথে কথাবার্তায় উঠে এসেছে লেখকের বইমেলা বিষয়ক কিছু আলাপন।

আসসালামু আলাইকুম ।
ওলাইকুম আসসালাম।

কেমন আছেন?
জ্বী আলহামদুলিল্লাহ ভালোই আছি।

আপনার গল্পগ্রন্থ সুলতানস টি স্টল কে প্রকাশ করেছে? কেমন সাড়া পাচ্ছেন?
বইটির প্রকাশ করেছে 'খড়' প্রকাশনী। এটির পরিবেশক লিটল ম্যাগ চত্বরের 'সময়ের জানালা'।

সুলতান'স টি স্টল নিয়ে আমার যেই প্রত্যাশা ছিলো সেই প্রত্যাশা ছাপিয়ে আমার প্রাপ্তিটাই বেশি। পাঠক সমাজের অনেকেই নতুন ভাবে চিনছে আমাকে। তবে বইয়ের বাইন্ডিং প্রিন্টিং নিয়ে আপত্তি উঠছে।

Image may contain: indoorলেখালেখিতে কীভাবে এলেন?
লেখালেখিতে তেমন ঘটা করে আসিনি। ছোটবেলা থেকেই এদিকে টান ছিলো। নিজের নাম ছাপার অক্ষরে দেখবার ইচ্ছে ছিলো। লিখে লিখে রাফখাতা শেষ করতাম। বইমেলাতেই পরিচয় হয় দুই লিটল ম্যাগ সম্পাদকেরর সাথে। আমি ওনাদের মস্তবড় ফ্যান ছিলাম এখনও আছি। উনারা লেখা চাইলেন। দিলাম..। ভালো মনে করে বা স্বজনপ্রীতিতে ছাপা হলো আমার লেখা। প্রথম লেখা বলতে আমার জীবনে কিছু নেই। প্রথম দুইটি লেখা একত্রে একই মাসে ছাপা হলো। তারপর থেকে এই পর্যন্ত পথচলাটাও বেশিদিনের নয়।  রোকন ভাই এবং জিয়া ভাইয়ের কাছে আমি চিরকালই কৃতজ্ঞ থাকবো।

এ পর্যন্ত আপনার কয়টি বই প্রকাশ হয়েছে?
এ পর্যন্ত আমার প্রকাশিত গ্রন্থ দুইটি।

লেখালেখির জগতে আপনার আদর্শ কে?
আদর্শ কে? এটা আমার জন্য কঠিন প্রশ্ন। এককভাবে কাউকেই আমি আদর্শ ধরি না। সবাইকেই দেখি। সবার থেকেই নেওয়ার চেষ্টা করি। আমি সমসাময়িকদের বেশি অনুসরণ করি।

ভবিষ্যতে নিজেকে কার মতো দেখতে চান?
ভবিষ্যত নিয়ে এখনও সেইভাবে ভাবছি না। ছোটগল্প নিয়ে কাজ করতে চাই। সময় কথা বলবে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ