মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

আমেরিকায় ব্যতিক্রমী অনুষ্ঠান ‘মুসলমানদের সঙ্গে সাক্ষাৎ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

america_mosjid

আওয়ার ইসলাম: এক ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন হচ্ছে আমেরিকায়। দেশটির ইউটা রাজ্যের ইসলামি সেন্টারে প্রতি শুক্রবার এ অনুষ্ঠান করেন কর্তৃপক্ষ। অনুষ্ঠানটির নাম ‘মুসলমানদের সাথে সাক্ষাৎ’।

অনুষ্ঠানটি ইতোমধ্যেই বেশ সারা ফেলেছে। এর মাধ্যমে মুসলিম ও অমুসলিমগণ একত্রিত হচ্ছেন। অমুসলিমরা জানছেন মুসলিমদের আচার আচরণ সম্পর্কে।

বার্তা সংস্থা ইকনা জানায়, অনুষ্ঠানটি শুরু হয়েছে গত ডিসেম্বর থেকে। বিভিন্ন ধর্মের অনুসারীদের আগ্রহের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মুসলমানদের সাথে সাক্ষাৎ অনুষ্ঠানটি আমেরিকার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইউটা রাজ্যের ইসলামিক সেন্টারে প্রতি শুক্রবার স্থানীয় সময় সকাল ৭ টা ৩০ মিনিটে শুরু হয়। চলে রাত অবধি।

অনুষ্ঠানের মূল আয়োজক শোয়েব আদ দ্বীন বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর ইউটা রাজ্যের অমুসলিমগণ ইমেল, চিঠি, পোস্টকার্ড, ফুল এবং উপহার কার্ড পাঠিয়ে মুসলমানদের সমর্থন করার ঘোষণা করেছে এবং ইসলাম ধর্ম সম্পর্কে অধিক অবগত হওয়ার জন্য আহ্বান জানিয়েছে।

তিনি বলেন, মুসলমানদের সাথে সাক্ষাৎ অনুষ্ঠানের মাধ্যমে অমুসলিমরা ইসলাম ধর্ম সম্পর্কে প্রাথমিক ধারণা অর্জন করছে। এছাড়াও এই অনুষ্ঠানে তারা মুসলমানদের সম্পর্কে বিভিন্ন ধরনের প্রশ্ন করে ইসলাম ধর্ম সম্পর্কে অনেক কিছু জানতে পারছে। ইসলামি সেন্টারের পক্ষ থেকে অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য দুপুরে আপ্যায়নের ব্যবস্থা করা হচ্ছে।

শোয়েব বলেন, এই অনুষ্ঠানের মাধ্যমে গণমাধ্যমে ইসলাম ধর্ম সম্পর্কে যে অপপ্রচার করা হচ্ছে তা দূর করা সম্ভব হচ্ছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ