মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬

জয়শঙ্কর এখন ঢাকায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Joy shankarআওয়ার ইসলাম : ভারতের পররাষ্ট্র সচিব সুব্রামনিয়ম জয়শঙ্কর দুইদিনের সফরে এখন ঢাকায় অবস্থান করছেন। বৃহস্পতিবার বেলা সোয়া ২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক তাকে স্বাগত জানান।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে ভারত সফরের আমন্ত্রণ জানাতেই তার এ সফর বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্র। ঢাকায় ২০ ঘণ্টা সফরকালে তিনি প্রধানমন্ত্রীর সফরের তারিখ ও সূচি নিয়ে আলোচনা করবেন।

বৃহস্পতিবার বিকেল ৫টায় জয়শঙ্কর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। রাতে তিনি পররাষ্ট্র সচিব শহীদুল হকের দেওয়া নৈশভোজে অংশ নেবেন। শুক্রবার সকালেই তার দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে।

একটি সূত্র জানায়, আগামী এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে প্রধানমন্ত্রীর এ সফর অনুষ্ঠিত হতে পারে। ঢাকা সফর শেষে জয়শঙ্কর দিল্লি ফিরে যাওয়ার পর সফরের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।

এর আগে গত ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের কথা থাকলেও পরে তা স্থগিত হয়ে যায়। এরপর দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা একাধিকবার জানিয়েছেন, সফরের দিনক্ষণ চূড়ান্ত করতে কূটনৈতিক তৎপরতা চলছে।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ