মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬

৪ এপ্রিল তদন্ত প্রতিবেদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

nurul_faruqiবেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের উপস্থাপক এবং সুপ্রিম কোর্ট জামে মসজিদের খতিব মাওলানা নূরুল ইসলাম ফারুকী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৪ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।

আজ বুধবার ঢাকার মহানগর হাকিম মাজহারুল ইসলামের আদালতে এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন নির্ধারিত ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা তদন্ত প্রতিবেদন দাখিল না করায় বিচারক আগামী ৪ এপ্রিল নতুন করে দিন ধার্য করেছেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৪ সালের ২৮ আগস্ট রাত ৮টার দিকে রাজধানীর তেজগাঁও থানাধীন পূর্ব রাজাবাজারের ১৭৪ নম্বর মুন্সীবাড়ির দ্বিতীয় তলায় গলা কেটে হত্যা করা হয় মাওলানা নূরুল ইসলাম ফারুকীকে।

নিহত ফারুকী চ্যানেল আইয়ের ধর্মীয় অনুষ্ঠান 'কাফেলা' ও 'শান্তির পথে', মাই টিভির লাইভ অনুষ্ঠান 'সত্যের সন্ধানে'র উপস্থাপক ছিলেন। এ ছাড়া তিনি আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশের আন্তর্জাতিক সম্পাদক ছিলেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ