শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
ইরানের জব্দ করা সম্পদ ফেরত দিতে অস্বীকার যুক্তরাষ্ট্রের লক্ষ্মীপুরে অটোচালক হত্যায় গ্রেফতার ৩ যুবক  অবশেষে ইসলামাবাদে আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও ইরান ‘অন্যায়-দুর্নীতিকে প্রশ্রয় দিলে পার্লামেন্টে মারামারি শুরু হবে’ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত হামলায় বিকৃত হয়ে গেছে মোজতবা খামেনির মুখমণ্ডল! হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ

সিরিয়ায় ধ্বংসস্তুপ থেকে জীবন্ত শিশু উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

child_syriaযুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায় ধ্বংসস্তুপ থেকে বেঁচে ফিরল ফুটফুটে ৩ বছরের এক শিশু। সিরিয়ায় হামলা পাল্টা হামলার পর ভেঙে পড়েছে বাড়িঘর। এসব হামলায় বেড়েই চলেছে মৃত্যুর সংখ্যা। এতকিছুর পরেও মৃত্যুকে জয় করে ফেলল তিন বছরের এক শিশু।

জানা যায়, সিরিয়ার দামাস্কাস, আপেপ্পোয় লাগাতার হামলা চালাচ্ছে বিদ্রোহীরা। সম্প্রতি এমনই এক বিমান হামলায় বিধ্বস্ত হয় দামাস্কাসের তিসহারিন এলাকা। প্রায় ৩২ জনের মৃত্যু হয় এই বিমান হামলায়। এই হামলায় ভেঙে পড়েছে অসংখ্য বাড়ি। সেখানে উদ্ধারকাজ চালাতে গিয়ে কান্নার আওয়াজ শুনতে পান  উদ্ধারকারীরা।

এরপর উৎসের সন্ধান করলেই তারা দেখতে পান ধ্বংসস্তুপের মধ্যে চাপা পড়ে রয়েছে তিন বছরের ফুটফুটে একটি শিশু। তৎপরতার সঙ্গে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন তারা। আশ্চর্যের বিষয় সামান্য কিছু আঘাত ছাড়া তেমন বড় কিছু হয়নি শিশুটির। তবে তিন বছরের সেই শিশুর ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ