বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

যুক্তরাষ্ট্রের ১১ ইহুদি কেন্দ্রে হামলার হুমকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

chin_hamlaযুক্তরাষ্ট্রের ১১টি ইহুদি কেন্দ্রে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে।

সোমবার টেলিফোনে এই হুমকি পাওয়ার পর কেন্দ্রগুলো থেকে মানুষজনকে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ।

এক মাস আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা নেয়ার পর এমন হুমকির ঘটনা কয়েকবার ঘটেছে। মার্কিন তদন্ত সংস্থা এফবিআই ও বিচার বিভাগের নাগরিক অধিকার বিভাগ এর তদন্ত শুরু করেছে। খবর এএফপির।

উত্তর আমেরিকার ইহুদি কমিউনিটি সেন্টার (জেসিসি) জানিয়েছে, সোমবার অজ্ঞাত টেলিফোন থেকে ১১টি কেন্দ্রে আলাদাভাবে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রের ২৭ রাজ্যের ৫৪টি কেন্দ্রে মোট ৬৯ বার হামলার হুমকি দেয়া হল।

এর আগে ৯, ১৮ ও ৩১ জানুয়ারি একই ধরনের হুমকি দেয়া হয়েছিল। এদিকে স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী মিসৌরির সেন্ট লুইসের একটি ইহুদি সমাধিক্ষেত্রে ১০০টির বেশি কবরের শীর্ষ ফলকে ভাংচুর করা হয়েছে। কে বা কারা এই ভাংচুর চালিয়েছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ এ বিষয়ে তদন্ত করছে এবং ভবিষ্যৎ নিরাপত্তার জন্য সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি করছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ