বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

মায়েদের দেয়া হবে উপবৃত্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

1254আওয়ার ইসলাম : শিক্ষার্থীদের মত এবার উপবৃত্তি পাবেন মায়েরাও। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১ মার্চ ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করবেন।
মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ে অধ্যায়নরত এক কোটি ৩০ লাখ শিশুর মাকে এ উপবৃত্তি দেওয়া হবে।

শুক্রবার দুপুরে মাগুরা সদর উপজেলার রাউতড়া হৃদয়নাথ স্কুল ও কলেজ অডিটরিয়ামে 'মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণে প্রধান শিক্ষক ও মা সমাবেশে' এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আকরাম-আল-হোসেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিস এ সমাবেশের আয়োজন করে।

মাগুরা সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুণ্ডু, প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব অ্যাড. সাইফুজ্জামান শিখর, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহবুবুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ারুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমীন, পিটি আইয়ের সুপারিটেন্ডেন্ট বাদল চন্দ্র রায় প্রমুখ।

আকরাম-আল-হোসেন বলেন, সরকার মনে করে শিশুদের প্রথম শিক্ষক হচ্ছেন ‘মা’।  প্রাথমিক শিক্ষা হচ্ছে জাতির ভিত্তি। এই ভিত্তি সুদৃঢ় করতে মা ও শিক্ষকদের সঠিক ভূমিকা পালন করতে হবে।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ