বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

স্বাধীনতা পুরস্কার ঘোষণা: পাচ্ছে ১৬ ব্যক্তি ও প্রতিষ্ঠান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Shadinotaআওয়ার ইসলাম : জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৭ সালের স্বাধীনতা পুরস্কারের জন্য ১৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মনোনীত করেছে সরকার। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ থেকে এ সংক্রান্ত  একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য গ্রুপ ক্যাপ্টেন (অব.)শামসুল আলম, আশরাফুল আলম, শহীদ মো. নাজমুল হক, সাবেক মন্ত্রী  প্রয়াত সৈয়দ মহসীন আলী, শেরপুরের শহীদ এন এম নাজমুল আহসান, শহীদ ফয়জুর রহমান আহমেদকে মনোনীত করা হয়েছে।

এছাড়া স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য প্রতিষ্ঠান হিসেবে মনোনীত হয়েছে বাংলাদেশ বিমান বাহিনী।

চিকিৎসা বিদ্যায় অধ্যাপক ডা. এ এইচ এম তৌহিদুল আনোয়ার চৌধুরী, সাহিত্যে রাবেয়া খাতুন, প্রয়াত গোলাম সামদানী কোরায়শী,সংস্কৃতিতে প্রফেসর ড. এনামুল হক এবং ওস্তাদ বজলুর রহমান বাদল মনোনীত হয়েছেন।

সমাজসেবায় অবদানের জন্য মনোনীত করা হয়েছে, খলিল কাজী ওবিই, গবেষণা ও প্রশিক্ষণে অবদানের জন্য শামসুজ্জামান খান ও প্রয়াত অধ্যাপক ললিত মোহন নাথকে এবং জনপ্রশাসনে অবদান রাখার জন্য মনোনীত করা হয়েছে প্রফেসর মোহাম্মদ আসাদুজ্জামান খানকে।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ