মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি

বাংলাদেশে নিষিদ্ধ হচ্ছে পাকিস্তানি বিতর্কিত বই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

tofayelপাকিস্তানি লেখক জুনায়েদ আহমেদ বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে যে বই লিখেছেন সেটা বাংলাদেশে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে তার দফতরে বাংলাদেশে সফররত ব্যাঙ্গল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

এর আগে গত বুধবার বিকেলে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দশম সংসদের ১৪তম অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, বইটির বিরুদ্ধে  বাংলাদেশ আনুষ্ঠানিক প্রতিবাদ জানাবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, পাকিস্তান এখন এই বই লিখে তাদের কৃতকর্ম, গণহত্যা, মানুষকে গুলি করে মারার ঘটনাগুলোকে উল্টো মুক্তিবাহিনীর ওপর দোষ দিয়ে, নিজেদের দোষ ঢাকার চেষ্টা করছে। এত বড় দুঃসাহস তাদের কোথা থেকে এলো? এটা পাকিস্তানের জন্য লজ্জার বিষয়। তারা এই লেখার সাহস কোথায় পেল? বিএনপি নেত্রী খালেদা জিয়া গণহত্যায় নিহতের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। মনে হয়, ওই প্রশ্ন তুলেই বিদেশি প্রভুদের সুযোগ করে দেয়ার ইচ্ছা তার ছিল। তারই প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ