বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

পাকিস্তানে মাজারে ভয়াবহ হামলা; নিহত ৭২ আহত ২৫০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

pak_majarআওয়ার ইসলাম: আবারো পাকিস্তানের শেওয়ান এলাকায় একটি মাজারে ভয়ানক আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে গেল। এতে এ পর্যন্ত ৭২ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছে ২৫০ জনেরও বেশি মানুষ। খবর জিওটিভি

বৃহস্পতিবার সন্ধ্যায় সিন্ধু প্রদেশের লাল শাহবাজ কালান্দারের মাজারে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।

দৈনিক ডন জানিয়েছে, মাজারের মূল দরজা দিয়ে ওই হামলাকারী প্রবেশ করে। প্রথমে হামলাকারী নিজে একটি গ্রেনেড ছোড়ে। তবে তা বিস্ফোরিত হয়নি। পরে নিজের শরীরে থাকা বোমার বিস্ফোরণ ঘটান তিনি।

মাজারের একটি অংশে সুফি সংক্রান্ত বিষয়ে অনুষ্ঠান হয়। বোমার বিস্ফোরণটি ওই জায়গাতেই হয় বলে পুলিশ জানায়।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে।

দেশের বিভিন্ন এলাকা থেকে ওই মাজারে প্রচুর দর্শনার্থী আসেন। বিশেষ করে বৃহস্পতিবার লোকসমাগম বেশি হয়।

এলাকার বিভিন্ন হাসপাতালকে পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে সরকার। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য সেনাসদস্যদের নির্দেশ দিয়েছেন। হতাহতদের সেবা দেওয়ার জন্য হায়দরাবাদে সম্মিলিত সামরিক হাসপাতালকেও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী সৈয়দ মুরাদ আলী শাহ জানিয়েছেন, উদ্ধারকর্মীদের দ্রুত ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, জামশরো, নওয়াবশাহ, হায়দরাবাদ থেকে চিকিৎসকদের শেওয়ানে পাঠানো হয়েছে। তিনি ওই এলাকার সংসদ সদস্য।

সর্বশেষ গত বছরের ১২ নভেম্বর সুফি মাজারে হামলার ঘটনা হয়। বেলুচিস্তানের খুজদার জেলায় শাহ নুরানির মাজারে ওই আত্মঘাতী হামলায় ৫২ জন নিহত হয়।

আরআর

rokon_book2


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ