মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ।। ২৩ আষাঢ় ১৪৩৩ ।। ২২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বান্দরবানে টানা ভারী বৃষ্টি, বন্যার আশঙ্কায় ২২০ আশ্রয়কেন্দ্র প্রস্তুত চট্টগ্রামসহ ১৬ জেলায় বন্যার সম্ভাবনা, এইচএসসি পরীক্ষা নিয়ে ‌উদ্বেগ পরীক্ষায় ডিজিটাল কারসাজি ও প্রশ্ন ফাঁসের শাস্তি ঘোষণা খামেনির জানাজার মধ্যেই ইরানকে ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি পরিচালনা পর্ষদের চেয়ারম্যানদের শরিয়াহ দায়িত্ব ও একটি ব্যতিক্রমী উদ্যোগ শেয়ারবাজার থেকে ৭৭৫ কোটি টাকা তুলবে ইউসিবি শুভসন্ধ্যা সৈকতে গোসল করতে নেমে দাখিল পরীক্ষার্থী নিখোঁজ ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা সম্পূর্ণ ফ্রি বাংলাদেশিদের জন্য খুলে দেওয়া হলো মালয়েশিয়ার শ্রমবাজার ‘জুলাইকে ব্যর্থ করতে নতুন করে জঙ্গি নাটক সাজানো হচ্ছে’

অবৈধ অভিবাসীদের ফিরিয়ে আনতে একযোগে কাজ করবে বাংলাদেশ ও ইইউ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

bd & euআওয়ার ইসলাম :  ইউরোপে অবস্থানরত অবৈধ অভিবাসীদের ফিরিয়ে আনতে এক যোগে কাজ শুরু করবে বাংলাদেশ সরকার ও ইইউ। খুব শীঘ্রই এ পক্রিয়া শুরু হবে। এ বিষয়ে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস চূড়ান্ত করতে সম্মত হয়েছে উভয় পক্ষ। ২৮শে ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হবে একটি ওয়ার্কশপ। অবৈধ অভিবাসনের ঝুঁকি নিয়ে তথ্য ও সচেতনতামূলক প্রচরণা চালানোর জন্য এতে সম্মত হয়েছে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন।

ব্রাসেলসে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে অনুষ্ঠিত দ্বিতীয় পর্যায়ের ‘ডিপ্লোম্যাটিক কনসালটেশনস’ শীর্ষক যৌথ বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

ওই বিবৃতি প্রকাশ করা হয়েছে ইউরোপীয় ইউনিয়নের ওয়েবসাইটে। এতে বলা হয়েছে, ১৫ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ওই আলোচনায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক। ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এশিয়া ও প্রশান্ত অঞ্চলীয় ব্যবস্থাপনা পরিচালক গানার ওয়েগান্ড।

বিবৃতিতে বলা হয়, দু’পক্ষের মধ্যে আলোচনা হয়েছে গঠনমূলক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। এখানে অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে। এতে উভয় পক্ষের রাজনৈতিক প্রেক্ষাপটও আলোচনা হয়। আলোচনার বিষয়বস্তুর মধ্যে ছিল ইউরোপীয় ইউনিয়নের গ্লোবাল স্ট্রাটেজি, বাণিজ্য, বিনিয়োগ, অস্ত্র বাদে সব ইস্যু। এছাড়া দ্বিপক্ষীয় গুরুত্বপূর্ণ আরো বিভিন্ন বিষয় আলোচনায় উঠে আসে।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ