সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

যারা মূর্তি রক্ষা করতে চায় তাদের হাশর মূর্তির সাথে হবে: আল্লামা ওলিপুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

olipuriইমদাদ ফয়েজী, সিলেট প্রতিনিধি 
আল্লামা নূরুল ইসলাম ওলিপুরী বলেন- 'ইসলামের সকল বিধি-বিধান সর্বকালের জন্য। ইসলামের কোনো বিধানকে ন্যূনতম অবজ্ঞা করার দ্বারা ঈমান বিনষ্ট হয়ে যায়। প্রগতির নামে যারা ইসলামের পর্দা বিধানকে অবজ্ঞা করে তাদের ব্যাপারে মুমিনদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে।'

তিনি বলেন- 'ইসলাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ ধর্ম। এ ধর্মের দ্বারা অন্যান্য ধর্মগুলো রহিত হয়ে গেছে। ইসলামে অন্য ধর্মের সাদৃশ্য গ্রহনের ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। রাসূলের সা. যমানায় কোনো কোনো নওমুসলিম এটা রক্ষা করে ইসলামী বিধি-বিধান পালন করতে চাইলে আল্লাহ কুরআনের আয়াত নাযিল করে জানিয়ে দিলেন- "হে মুমিনগন, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো।''

তিনি আরোও বলেন- 'ইসলাম মূর্তির মূলোৎপাটন করেছে। মূর্তি নির্মাণ- মূর্তির প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ বৈ কিছু নয়।
রাসূল সা. বলেছেন- "ভালোবাসা যার সাথে, হাশর তার সাথে।" সুতরাং যারা রাসূলকে সা. ভালোবাসে, তারা মূর্তি নির্মাণ কিংবা মূর্তির প্রতি দূর্বল হতে পারে না। রাসূলের সা. সাথে হাশর হতে চাইলে মূর্তি অপসারণ করতে হবে।'

আত্মশুদ্ধি অর্জনের প্রতি গুরুত্বারোপ করে তিনি বলেন- 'শারিরিক, মানসিক রোগের জন্য চিকিৎসকের শরনাপন্ন হতে হয়। আধ্যাত্মিক চিকিৎসারও প্রয়োজন রয়েছে। এটি হক্কানি উলামায়ে কেরামের সান্নিধ্য গ্রহন ছাড়া সম্ভব নয়।'

journalism_cors4-768x409

সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামেয়া দারুসসুন্নাহ গলমুকাপন এর ৬৬ তম বার্ষিক মাহফিলে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

জামেয়ার শায়খুল হাদীস হাফিজ মাওলানা মাসউদ আহমদের সভাপতিত্বে ও শিক্ষাসচিব মাওলানা রুহুল আমীন এর পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জি,   আল্লামা নূরুল ইসলাম খান সুনামগঞ্জি, শায়খুল হাদীস মাওলানা ফজলুর রহমান খান বানিয়াচঙ্গি, হাফিজ মাওলানা জুবায়ের আহমদ আনসারী, মাওলানা মমতাজ উদ্দীন বড়দেশি প্রমুখ।

জামেয়ার মুহতামিম শায়খ মাওলানা আব্দুশ শহীদ এর মোনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ