সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

ড. ইউনূসকে গ্রেফতারের দাবি হাসানাত আমিনীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hasanat aminiআওয়ার ইসলাম : ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও খেলাফতে ইসলামী বাংলাদেশের আমীর মাওলানা আবুল হাসানাত আমিনী দেশের উন্নয়ন বিরোধী কর্র্মকান্ডে জড়িত থাকায় ড. ইউনূসের শাস্তি দাবী করে আজ এক বিবৃতিতে বলেছেন, সম্প্রতি কানাডার একটি আদালত পদ্মাসেতু প্রকল্পে দুর্নীতি ষড়যন্ত্র মামলা খারিজ করে দিয়ে অভিযুক্তদের বেকসুর খালাস দেয়ার পর একথা পরিস্কার হয়ে গেছে যে এ প্রকল্পে কোন দূর্নীতি হয়নি।

বরং নোবেল জয়ী ড. ইউনূূস ভদ্রমুখোশের আড়ালে দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করে রাজনৈতিক ফায়দা হাসিল করতেই বিদেশি বন্ধুদের ব্যবহার করে বাংলাদেশের ক্ষতি করতে চেয়েছিলেন। তার কারণেই বাংলাদেশের সবচেয়ে বড় প্রকল্প পদ্মা সেতু নির্মাণে ঋণ সহায়তা বন্ধ করে দিয়েছিল বিশ্বব্যাংক।

বিবৃতিতে তিনি আরো বলেন, ড. ইউনূস সেই ব্যক্তি যিনি দারিদ্র বিমোচনের নামে সুদের ব্যবসা করে অঢেল সম্পদের পাহাড় গড়েছেন। তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক থেকে চড়া সুদে ক্ষুদ্রঋণ নিয়ে দেশের লক্ষ লক্ষ দরিদ্র্র মানুষ সর্র্র্বস্ব হারিয়ে পথের ভিখারী হয়েছেন।

journalism_cors4-768x409

তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, তার অপরাধকে হালকা করে দেখার কোন সুুযোগ নেই। দেশের উন্নয়ন বিরোধী কর্র্মকান্ডে জড়িত থাকায় অবিলম্বে ড. ইউনূসকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিন এবং গ্রামীণ ব্যাংকের আত্মঘাতী সুদ কার্যক্রম বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে সুদের কড়ালগ্রাস থেকে গ্রাম বাংলার দরিদ্র মানুষের রক্ষা করুন ।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ