মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি

সহায়ক সরকারের প্রস্তাব করবে বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

fakhrulআওয়ার ইসলাম : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা নির্বাচনকালীন সহায়ক সরকারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি প্রস্তাব দেবেন।
তিনি বলেন, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা প্রধানমন্ত্রীকে আলোচনার উদ্যোগ নিতে আহবান জানাবো। এর জন্য উনাকে আমরা সহায়ক সরকারের প্রস্তাব দেবো।
সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
এর আগে প্রথম দফার বিএনপির যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক ও সহ- সাংগঠনিক সম্পাদকদের যৌথ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মির্জা ফখরুল। সভায় দলের সাংগঠনিক বিষয়ে সভায় আলোচনা হয়েছে।
পরে ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস উপলক্ষে বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদদের নিয়ে যৌথ সভায় করেন মির্জা আলমগীর।
সভা শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করবেন। ওই দিন বিএনপির নেতাকর্মীরা রাজধানীর বলাকা সিনামা হলের সামনে জমায়েত হয়ে আজিমপুর কবরস্থানের উদ্দেশ্য রওয়া হবে, সেখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পুষ্পমাল্য অর্পণ করা হবে।
-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ