সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

ভারতে মহিলা মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

[caption id="attachment_26826" align="alignleft" width="500"]ombor ভারতে মহিলা মসজিদ[/caption]

আওয়ার ইসলাম : ২০০০ সাল। দুপুরবেলা। ভারতে উত্তরপ্রদেশের রাজধানী লখনৌয়ের এক নারী তার ছেলেকে সঙ্গে নিয়ে হন্যে হয়ে খুঁজছেন একটা মসজিদ। নামাজ পড়বেন তিনি। কিন্তু তেলিবাগ এলাকায় কোনও মসজিদ খুঁজে পাচ্ছেন না শাইস্তা অম্বর।

শেষমেশ অবশ্য পেলেন একটা মসজিদের দেখা। তবে মিসেস অম্বরের ছেলেকে মসজিদের ভেতরে ডেকে নিলেও ইমাম তার মাকে মসজিদের দরজা থেকে সরে যেতে বলেছিলেন।

এ ঘটনায় চরম অপমানবোধ করেন শাইস্তা অম্বর। জিদের বশবর্তী হয়েই সিদ্ধান্ত নিলেন, মহিলাদের জন্য পৃথক মসজিদ তৈরি করবেন তিনি। উদ্যোগও নিলেন মসজিদ তৈরি। উলামায়ে কেরাম বাঁধ সাধলেন। বিরত থাকতে বললেন, স্বামী ও পিতা। কিন্তু কোনো বাঁধাই সে মানলেন না।

বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার স্বামী সরকারি চাকরি করতেন। সেই সময়ে অন্য জায়গায় বদলি হয়ে গিয়েছিলেন। তাই আমি ভেবেছিলাম ছেলেকে নিয়ে গিয়ে নামাজ পড়িয়ে নিয়ে আসি। কিন্তু যেভাবে ছেলেকে ভেতরে নিয়ে গেলেও আমাকে মসজিদের দরজা থেকে সরে যেতে বলা হয়েছিল, তাতে খুব অপমানিত মনে হয়েছিল। তখনই ঠিক করেছিলাম যে নারীদের জন্য মসজিদ হওয়া দরকার।’

[caption id="attachment_26828" align="aligncenter" width="772"]ombor-2 শাইস্তা অম্বর[/caption]

২০০৫ সালে জমি কিনে মসজিদ নির্মাণের কাজ শুরু করে শাইস্তা অম্বর।

 

জমি কিনে ২০০৫ সালে অম্বর মসজিদ তৈরি হয় লখনৌতে। প্রথমে শুধুই নারীরা নামাজ পড়তে আসতেন, তবে পরে পুরুষরাও এখন এখানে নামাজ পড়েন। এতে আরও উৎসাহী ও বেপরওয়া হয়ে ওঠেন তিনি।

তিন তালাক প্রথার বিরুদ্ধে বলতে শুরু করে। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড তার অন্যায় দাবির প্রতিবাদ করে। তখন মিসেস অম্বর আরও কয়েকজনের সহায়তা নিয়ে মুসলিম নারীদের জন্য পৃথক ল বোর্ড তৈরি করে ফেলেছেন - অল ইন্ডিয়া মুসলিম উইমেন পার্সোনাল ল বোর্ড।

সূত্র : বিবিসি

 

-এআরকে

journalism_cors4-768x409


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ