বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বইমেলা থেকে আটক মাদরাসা ছাত্র ও লেখকরা মুক্তি পেয়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

journalism_cors4-768x409আওয়ার ইসলাম : প্রায় ৪৮ ঘণ্টা পর ছেড়ে দেয়া হলো বইমেলা থেকে মাদরাসা ছাত্রদের। এ দু’দিন ধরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তাদেরকে বই মেলা থেকে আটক করা হয়েছিলো।

যাইফ মাশরুর নামের এক মাদরাসা পড়ৃয়া লেখকের বই প্রকাশ উপলক্ষ্যে তার বন্ধু ও পরিচত মহলের ওই শিক্ষার্থীরা গত বৃহস্পতিবার বই মেলায় যায়। সেখান থেকে পুলিশ যাইফ মাসরুর, আবু বকর সিদ্দিক জাবের, জুবায়ের মহিউদ্দিন, সুলতান আব্দুর রহমান, আব্দুল্লাহ জুলকার নাইন, ইফতেখার জামিল, মাহমুদ ও আশরাফ মাহদীসহ মোট ১১ জনকে আটক করে।

তাদেরকে প্রথমে শাহাবাগ থানায় এবং পরবর্তীতে পুলিশের কাউন্টার টেরোরিজম (সিটি) ইউনিটে স্থানান্তর করা হয়।
পুলিশ তাদের বিরুদ্ধে অভিযোগ আনে, ‘তারা বই মেলায় জটলা পাকিয়ে আলাপ করছিলো’। সেখানে পুলিশের সন্দেহ হলে পুলিশ তাদেরকে আটক করে নিয়ে যায়। এর মধ্যে আটক ছাত্রদের আত্মীয়-স্বজন পুলিশের সাথে যোগাযোগ করে।

পরিবারের পক্ষ থেকে পুলিশকে বোঝানো হয়- ‘আটককৃতরা নির্দোষ’। দু’দিন পরে আজ বেলা ২টার পর থেকে পর্যায়ক্রমে তাদেরকে পুলিশ ছেড়ে দেয়। এদের মধ্যে নয়জন লালবাগসহ রাজধানীর বিভিন্ন মাদরাসার ছাত্র। বাকী দু’জন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করে।

আটক ছাত্রদের পর্যায়ক্রমে ছেড়ে দেয়া হয়েছে।

-এআরকে

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ