বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ফরিদপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ১৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

journalism_cors4আওয়ার ইসলাম: ফরিদপুর জেলার গজারিয়ায় কাভার্ডভ্যানের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।

দুই যানবাহনের সংঘর্ষের পর সিলিন্ডার বিস্ফোরণে বাসে আগুন লেগে যায় এবং এর ফলেই মূলত হতাহতের এ ঘটনা ঘটে।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর অংশে নগরকান্দা গজারিয়ায় এ ঘটনা ঘটে। হতাহতদের সবাই বাসের যাত্রী।

ফরিদপুরের ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মকর্তা রেজাউল হক রাত সোয়া ১২টার দিকে জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেছেন। তখন পর্যন্ত তারা ১৩ জনের লাশ উদ্ধার করতে পেরেছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা প্রকাশ করেন তিনি।

অপর একটি সূত্র জানায়, ঢাকাগামী হানিফ পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে পারভেজ টান্সপোর্টের একটি কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এতে কাভার্ডভ্যানের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে বাসটিতে আগুন ধরে যায়। এ সম্পর্কে বিস্তারিত আর কিছু জানা যায়নি।

সুবর্ণ সুযোগ; কাজে লাগান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ