বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত ১২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Indonesia-696x418ইন্দোনেশিয়ার পর্যটন কেন্দ্র বালি দ্বীপে ভূমিধসে তিন শিশুসহ ১২ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার দেশটির এক কর্মকর্তা একথা জানিয়েছেন, ভারী বৃষ্টিপাতের কারণে দ্বীপের কয়েকটি গ্রামে এ ভূমিধসের সৃষ্টি হয়।

এই ঘটনায় বালির মধ্যাঞ্চলীয় জেলা কিনতামানির কয়েকটি বাড়িঘরও চাপা পড়েছে। বেশ কিছু বাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত ভূমিধস হয়।

দুর্যোগ সংস্থার মুখপাত্র সুতোপো পুরোউ নুগরোহো বলেন, বৃহস্পতিবার দিনভর প্রবল বৃষ্টিপাতের কারণে তিনটি গ্রামে ভূমিধস হয়েছে। এতে ১২ জন মারা গেছে।’

এই ঘটনায় নিহতদের মধ্যে তিনটি শিশু রয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন পাঁচ জন। আহতদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর।

স্থানীয় দুর্যোগ সংস্থার কর্মকর্তারা বলেন, গ্রামবাসীদের দুর্যোগপূর্ণ এলাকা থেকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। এই ঘটনায় কেউ নিখোঁজ হয়নি বলে ধারণা করা হচ্ছে।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ