মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আওয়ার ইসলামের মাল্টিমিডিয়ায় মোজো রিপোর্টার নিয়োগ  মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি

সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন আমাদের মূল টার্গেট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

nurul_hudaআওয়ার ইসলাম: নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম নুরুল হুদা বলেছেন, আমার উপর অর্পিত দায়িত্ব সুষ্ঠু ও  নিরপেক্ষভাবে পালন করতে চাই।

তিনি বলেন, 'আগামীতে সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন আয়োজন করা আমাদের মূল টার্গেট। তবে এটা অনেক বড় দায়িত্ব ও ভালো দায়িত্ব। রাজনৈতিক দল, নাগরিক সমাজ, গণমাধ্যমসহ সবার সহযোগিতা চাই। রাষ্ট্রপতি আমাকে সাংবিধানিক এ গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়ায় কৃতজ্ঞ।'

তিনি বলেন, 'সাংবিধানিক দায়িত্বটি আমি নিরপেক্ষভাবে সংবিধান ও আইন মেনে পালন করব। আমি আগে দায়িত্ব নেই, তারপর সবার সঙ্গে বসব। এখনো আনুষ্ঠানিকভাবে কথা বলার সময় হয়নি। তবে সবার সঙ্গে আলোচনা করে আগামীতে যে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে।'

সোমবার রাতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ১২তম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে কেএম নুরুল হুদাকে নিয়োগ দেন। একইসঙ্গে আরো চারজন কমিশনার নিয়োগ দেওয়া হয়। রাতেই মন্ত্রীপরিষদ বিভাগ সিইসিসহ সংশ্লিষ্টদের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ