সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের

নাক ডাকা: কারণ ও সমাধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

nakdakaচল্লিশোর্ধ্ব বয়সে অল্প বিস্তর নাক ডাকা তেমন ক্ষতিকর নয়। তবে বিকট শব্দে নাক ডাকা এবং বাচ্চাদের নাক ডাকা সব সময়ই কোনো রোগের কারণে হয়ে থাকে। ঘুমের মধ্যে দমবন্ধ হয়ে আসা এবং শ্বাস নেয়ার জন্য হাঁসফাঁস করা সবচেয়ে খারাপ ধরনের নাক ডাকা।

কেন ও কোথায় হয়- শ্বাসের রাস্তায় বাতাস প্রবেশে বাধা পাওয়ায় এ সমস্যা হয়। নাক, তালু বা মুখ গহ্বর নাক-ডাকার উৎপত্তিস্থল। নাকের হাড় বাঁকা, সাইনাসে প্রদাহ, মোটা মানুষের গলায় অতিরিক্ত মেদ জমা- নাক ডাকার প্রধান কারণ, শিশুদের এডেনয়েড বা টনসিল বড় হয়ে গেলে এবং গলায় ঘন ঘন ইনফেকশন হলে শিশু নাক ডাকতে পারে।

উপসর্গ- এ সমস্যায় আক্রান্ত রোগীদের বুদ্ধিমত্তার ক্রমশ অবনতি, অমনোগিতা, ব্যক্তিত্বের পরিবর্তন, মাথাব্যথা, সকালে মাথা ভার হয়ে থাকা, দিনের বেলা ঘুম ঘুম ভার, শিশুদের ঘন ঘন প্রস্রাব করা নাক ডাকার কারণে হয়ে থাকে।

জটিলতা- এ রোগীদের জীবনের ওপর ঝুঁকি হতে পারে- কার্ডিয়াক অ্যারেস্ট, হার্ট ফেইলুর ও শিশুদের কট ডেথ হয়। করণীয়- মেদবহুল শরীর হলে ওজন কমানো দরকার। ধূমপান ও মদপানের অভ্যাস থাকলে তা ত্যাগ করতে হব।

ঘুমের ওষুধ সেবন থেকে বিরত থাকতে হবে। শিশুদের টনসিল ও এডেনয়েড অপারেশন করা। নাকের হাড় বাঁকার যথাযথ চিকিৎসা প্রয়োজন। কোনো অবস্থাতেই এ সমস্যাকে হেলাফেলা করবেন না।

অধ্যাপক ডা. জাহীর আল-আমিন
বিভাগীয় প্রধান, বারডেম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ