মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি

নতুন ইসি নিয়ে হতাশ বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

khaleda_boithakআওয়ার ইসলাম: নতুন নির্বাচন কমিশন নিয়ে হতাশা প্রকাশ করেছে বিএনপি। দলটি অভিযোগ করেছে, বিতর্কিত ও দলীয় আস্থাভাজনদের দিয়ে কমিশন পুনগর্ঠন করা হয়েছে।

বিশেষ করে প্রধান নির্বাচন কমিশনারকে নিয়েই বেশি আপত্তি তাদের। নতুন কমিশনে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। রকিব মার্কা আরেকটি কমিশন গঠন করা হয়েছে বলে মন্তব্য করেন নেতারা।

সোমবার রাতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে নেতারা এমনটিই মন্তব্য করেন।

মঙ্গলবার রাতে ২০ দলীয় জোটের সঙ্গে বৈঠকের পর নতুন নির্বাচন কমিশনের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি।

বৈঠক সূত্র জানায়, নতুন ইসিকে সরাসরি প্রত্যাখ্যান করা নিয়ে দলের নেতারা মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। বেশিরভাগ সদস্যই সরাসরি প্রত্যাখ্যানের কথা বললেও কেউ কেউ এ ব্যাপারে কৌশলের আশ্রয় নিতে বলেন। পুরো কমিশনকে প্রত্যাখ্যান না করে প্রধান নির্বাচন কমিশনারকে প্রত্যাখ্যান করার পক্ষে মত দেন তারা। তবে এ ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। জোটের সঙ্গে বৈঠক করে তা চূড়ান্ত করা হবে।

সোমবারের বৈঠকে খালেদা জিয়া প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের দলীয় আনুগত্যের তথ্য প্রমাণ বের করার আহ্বান জানান।

বৈঠকে এক নেতা জানান, সরকার আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ চায় বলে মনে হচ্ছে না। ক্ষমতাসীনদের সেরকম ইচ্ছা থাকলে সার্চ কমিটি যে দশজনের নামের তালিকা দিয়েছে সেখান থেকেও দল নিরপেক্ষ লোক দিয়ে একটি শক্তিশালী কমিশন গঠন করতে পারতো। ওই তালিকায় কয়েকজন যোগ্য এবং কম বিতর্কিত লোক ছিলেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ