বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

আফগান সুপ্রিম কোর্টের বাইরে বোমা হামলা, নিহত ২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Afganআওয়ার ইসলাম : আফগানিস্তানের রাজধানী কাবুলের সুপ্রিম কোর্টের বাইরে সন্ত্রাসী বোমা হামলায় অন্তত ২০ জন নিহত ও ৪৮ জন আহত হয়েছে। বোরকা পরা এক ব্যক্তি বিস্ফোরক নিয়ে আত্মঘাতী এ হামলা চালায়।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নজিবুল্লাহ দানিশ জানান, হামলাকারী পায়ে হেঁটে আসে এবং আদালতের কর্মকর্তা-কর্মচারিদেরকে লক্ষ্য করে হামলা চালায়। আদালত ভবনে ঢোকার প্রধান গেইটের কয়েক মিটার আগে ওই হামলাকারী বিস্ফোরণ ঘটায়। নজিবুল্লাহ জানান, আদালতের কর্মকর্তা-কর্মচারিরা যখন একটি বাসে উঠছিলেন তখন সেখানে হামলা চালানো হয়।

আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে। হতাহতদের মধ্যে নারী ও  শিশু রয়েছে।

কোনা ব্যক্তি বা গোষ্ঠী হামলার দায়িত্ব স্বীকার করে নি তবে এ ধরনের হামলার জন্য আফগান কর্মকর্তারা সাধারণত তালেবানকে দায়ী করে থাকেন।

সূত্র : পার্সটুডে

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ