শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে মাঝপথে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা বিলম্বে বলাকা কমিউটারের যাত্রা

`মুসলমান হওয়ায় কেউ বাড়ি ভাড়া দিতে চায় না'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

bushra_ibrahimiআওয়ার ইসলাম: স্পেনে বসবাসরত মুসলিম নারী ‘বুশরা ইব্রাহিমি’ দেশটিতে মুসলমানদের সামনে বিদ্যমান সমস্যার বিষয়ে বলেছেন, আমরা স্পেনের কাতালোনিয়ায় বসবাস করি। কিন্তু মুসলমান হওয়ার কারণে সহজে বাড়ি ভাড়া নিতে পারি না।

Bwabtk.com ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা জানায়, স্পেনে বিশেষ করে কাতালোনিয়াতে বর্ণবাদ এবং অভিবাসীদের বিরুদ্ধে বিদ্বেষ লক্ষণীয় হারে বৃদ্ধি পেয়েছে। কাতালোনিয়ায় এ নাগাদ বৈষম্যমূলক ও বর্ণবাদী আচরণ বিষয়ক ২৯২ মামলাটি হয়েছে।

বুশরা ইব্রাহিমি বলেন, মালিক যখন বুঝতে পারে, আমরা মুসলমান তখন আর বাড়ি দেখাতে রাজি হয় না। অবশ্য এটা খুবই সামান্য ব্যাপার, কর্মক্ষেত্রে এরচেয়েও বড় সমস্যা ফেস করতে হয় আমাকে।

মরক্কোর বংশোদ্ভূত ৪ সন্তানের মা বুশরা (৩১) প্রায় ৩ বছর ধরে কাতালোনিয়ায় বসবাস করছেন।

তিনি বলেন, শুরুর দিকে পরিস্থিতি ভাল ছিল এবং বাড়ি ভাড়া নেয়ার ক্ষেত্রে কোন সমস্যা ছিল না। কিন্তু গত জানুয়ারি মাস থেকে এ সমস্যা শুরু হয়েছে এবং বাড়ি ভাড়া নেয়াটা এখন বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে। বহু কষ্টে বাড়ি পাওয়া যাচ্ছে।

তিনি বলেন, কোন কোন বাড়ির মালিক এমনও বলেছেন, তারা অভিবাসীদেরকে বিশেষ করে মুসলমানদের বাড়ি ভাড়া দিতে চান না, আবার অনেকে তো কোন কারণ ছাড়া অস্বীকৃতি জানিয়েছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ