মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ।। ২৩ আষাঢ় ১৪৩৩ ।। ২২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বান্দরবানে টানা ভারী বৃষ্টি, বন্যার আশঙ্কায় ২২০ আশ্রয়কেন্দ্র প্রস্তুত চট্টগ্রামসহ ১৬ জেলায় বন্যার সম্ভাবনা, এইচএসসি পরীক্ষা নিয়ে ‌উদ্বেগ পরীক্ষায় ডিজিটাল কারসাজি ও প্রশ্ন ফাঁসের শাস্তি ঘোষণা খামেনির জানাজার মধ্যেই ইরানকে ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি পরিচালনা পর্ষদের চেয়ারম্যানদের শরিয়াহ দায়িত্ব ও একটি ব্যতিক্রমী উদ্যোগ শেয়ারবাজার থেকে ৭৭৫ কোটি টাকা তুলবে ইউসিবি শুভসন্ধ্যা সৈকতে গোসল করতে নেমে দাখিল পরীক্ষার্থী নিখোঁজ ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা সম্পূর্ণ ফ্রি বাংলাদেশিদের জন্য খুলে দেওয়া হলো মালয়েশিয়ার শ্রমবাজার ‘জুলাইকে ব্যর্থ করতে নতুন করে জঙ্গি নাটক সাজানো হচ্ছে’

প্রতিটি উপজেলায় সরকার মসজিদ তৈরি করবে: হাসান মাহমুদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Hasan mahmudআওয়ার ইসলাম :  সরকারি অর্থায়নে প্রতিটি উপজেলায় মসজিদ তৈরি করা হবে বলেছেন জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা ড. হাসান মাহমুদ। সোমবার দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়ম নগর রাঙ্গুনিয়া নুরুল উলুম ফাজিল মাদ্রাসার অভিবাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এই দেশে ইসলামের খেদমত করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে প্রথম আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন।
সাবেক এই মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার বার বার ক্ষমতায় এসে দেশ ও ইসলামের কল্যাণে কাজ করার চেষ্টা করছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল আলম, পৌরসভার মেয়র শাহজাহান শিকদার, উত্তর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সফিকুল আলম, নুরুল উলুম মাদ্রসার  গভর্নিং বোর্ডের সভাপতি ওবায়দুল মোস্তফা নঈমী, নুরুল উলুম ফাজিল মাদ্রসার অধ্যক্ষ মাওলানা এম নাছির উদ্দিন প্রমুখ।
-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ