সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎অতিবৃষ্টি হলে যে দোয়া পড়বেন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারি সহায়তা দেওয়া হবে: প্রতিমন্ত্রী অমিত বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই

সাইকেল রেসে প্রতিযোগীকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হলো হোন্ডার নিচে (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

saikelআওয়ার ইসলাম: ঢাকা সাইক্লিং স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত হয় শীতকালীন সাইকেল প্রতিযোগিতা। প্রতিযোগিতার একটি ন্যাক্কারজনক ঘটনা নিয়ে চলছে আলোচনা সমালোচনার ঝড়।

অন্যদের মতো প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তরুণ সাইক্লিস্ট তানভীর মুহাম্মদ। রেস চলাকালীন তাকে পাশের প্রতিযোগী ধাক্কা দিয়ে ফেলে দেন। পাশেই চলছি একটি বাইক। বিপদজনকভাবে বাইকের সঙ্গে মাথা জড়িয়ে গেলে মারাত্মকভাবে আহত হন তানভীর।

তিনটি ইভেন্টে অনুষ্ঠিত হয়ে যাওয়া এই সাইক্লিং প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম চত্বরের পাকা রাস্তায়।

ইউটিউবে আপলোড করা ভিডিওটিতে দেখা গেছে, প্রতিযোগিতা চলাকালীন একজন প্রতিযোগীকে রেসের সময় ইচ্ছাকৃতভাবে পা দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। তবে এ ভিডিও প্রকাশ্যে আসার পরও প্রভাবশালীদের কারণে অপরাধী আড়ালেই থেকে যাচ্ছেন।

প্রশ্ন উঠেছে নির্দিষ্ট ট্র্যাকের পরিবর্তে পাকা রাস্তায় সাইক্লিং প্রতিযোগিতার আয়োজন করায়। স্যোশাল মিডিয়ায় অনেকেই লিখেছেন, এটা যেন সাইকেল রেস নয়, বুল ফাইট। শান্তিপ্রিয় এ খেলায় এমন ন্যাক্কারজনক ঘটনায় বিচার চেয়েছেন বহু সাইক্লিষ্ট।

প্রতিযোগিতার পুরস্কার বিতরণীতে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সহ-সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ, ঢাকা সাইক্লিং স্পোর্টিং ক্লাবের সভাপতি জোবেরা রহমান লিনু, সহ-সভাপতি ইকরামউজ্জমান, সেখ বাহাউদ্দিন রিটু, পারভেজ হাসান এবং ক্লাবের সাধারণ সম্পাদক লাজুল করিম কস্তুরী।

এ ঘটনায় বিডি সাইক্লিষ্ট্রের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা এ ঘটনায় মর্মাহত হয়েছি। বাংলাদেশের সাইক্লিষ্টরা বিশ্ব রেকড গড়েছেন সেখানে এ ধরনের ঘটনা খুবই অন্যায়। আমাদের ও দেশের সম্মান নষ্ট করবে। অচিরেই এ ঘটনার সুষ্টু তদন্ত ও বিচার কামনা করি।

এব্যাপারে সাইক্লিস্ট তানভীর মুহাম্মদ জানান, বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের আন্ডারে যেসব ক্লাব এবং টিম রেস করে থাকে, সেসব টিম স্পোর্টস টিম হলেও তাদের আচরণ ও মেন্টালিটি মারাত্মক রকমের নন-স্পোর্টিং। ক্রীড়া-কর্মকর্তারা নূন্যতম বেতনে তাদের খেলোয়ারদের দিয়ে মারামারি করিয়ে রেস জিতে টাকা কামাই করে। ফলে আজ পর্যন্ত আন্তর্জাতিক পর্যায়ের কোনো আয়োজনে দেশের নাম তুলে ধরতে পারেনি তারা। যেখানে আমাদের অনেক অ্যামেচার রেসার দেশের গণ্ডি পেড়িয়ে বিশাল গর্ব বয়ে নিয়ে এসেছেন। তাদের এই নন-স্পোর্টিং মেন্টালিটি চেঞ্জ করা এখন সময়ের দাবি।

ভিডিও

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ