মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্র সফরে গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী

সাংবাদিক শিমুল হত্যায় আটক ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

samakalআওয়ার ইসলাম: সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মিরুর গুলিতে দৈনিক সমকালের প্রতিনিধি আবদুল হাকিম শিমুল নিহতের ঘটনায় আরো পাচঁজনকে আটক করা হয়েছে।

এদের মধ্যে এজহারভুক্ত আসামি ছয়আনি পাড়ার খন্দকার করিম বকসের ছেলে ও আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিনকে গ্রেফতার দেখানো হয়েছে।

এছাড়া ত্বারিয়াপুর বাজার ও মনিরামপুর বাজার থেকে আরো চারজনকে আটক করা হয়। তবে তাদের নাম পরিচয় জানানো হয়নি।

পুলিশ জানিয়েছে, আটকদের জিজ্ঞাসাবাদসহ ঘটনার সঙ্গে তারা সম্পৃক্ত কিনা তা যাচাই-বাছাই চলছে।

শুক্রবার রাতে অভিযান চালিয়ে নাসির উদ্দিনসহ বাকি চারজনকে আটক করা হয়।

শাহজাদপুর থানার ওসি মো. রেজাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার ভোরে পৌর মেয়র হালিমুল হক মীরুর ছোট ভাই মিন্টুকে গ্রেফতার করা হয়। আর বৃহস্পতিবার গ্রেফতার করা হয় তার আরেক ছোট ভাই পিন্টুকে।

সাংবাদিক শিমুল হত্যায় এ নিয়ে এজাহারভুক্ত তিনজনকে গ্রেফতার করা হলো। আর জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলো আরো চারজনকে।

সাংবাদিক শিমুল হত্যার ঘটনায় নিহতের স্ত্রী নূরুন নাহার বাদী হয়ে শুক্রবার রাতে শাহজাদপুর থানায় হত্যা মামলা করেন।

এতে আসামি হিসেবে মেয়র মীরু, তার ভাই পিন্টুসহ ১৮ জনের নাম উল্লেখসহ ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ