মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্র সফরে গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী

সরকার চালাচ্ছে পোশাকধারীরা: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

fakhrulআওয়ার ইসলাম: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার পোশাকধারী পুলিশরা চালাচ্ছে।

শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য দল নিরপেক্ষ নির্বাচন কমিশন ও সহায়ক সরকারের দাবিতে জাতীয় গণতান্ত্রীক পার্টি (জাগপা) আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

ফখরুল ইসলাম বলেন, বর্তমানে সরকার পুলিশের মাধ্যমে দেশ চালাচ্ছে, তাই পুলিশের কোন বিচার হয় না।

এসময় তিনি সারা দেশে বিরোধী দলের উপর পুলিশের চালানো নির্যাতনের বর্ননা দিতে গিয়ে বলেন, বর্তমান সরকারের আমলে পুলিশের হাতে প্রায় এক হাজার বিএনপি নেতা-কর্মী নিহত হয়েছে। তিন জন এমপিসহ গুম হয়েছে পাচ শতাধিক। এছাড়া দেশ নেত্রী খালেদা জিয়া থেকে শুরু করে গ্রামের একজন সাধারণ কর্মী পর্যন্ত মামলার মাধ্যমে পুলিশী হয়রানির স্বীকার হয়েছে।

মহানগর জাগপার সভাপতি আসাদুর রহমান খানের সভাপতিত্বে সমাবেশে জাগপার কেন্দ্রীয় সভাপতি শফিউল আলম প্রধান, সাধারন সম্পাদক লুৎফর রহমানসহ কেন্দ্রীয় নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।

আরআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ