মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্র সফরে গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী

রাগীব আলী ও তার ছেলের ১৪ বছর করে কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ragib_aliআওয়ার ইসলাম: জমি আত্মসাতের ঘটনায় ১৪ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে সিলেটের শিল্পপতি রাগীব আলী ও তার ছেলে আবদুল হাইকে।

বৃহস্পতিবার সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরো  জনাকীর্ণ আদালতে এ রায় দেন।

এই মামলায় গত ১৭ জানুয়ারি রাগীব আলীর পক্ষে সাফাই সাক্ষ্য দেন তাঁরই মালিকানাধীন মালনিছড়া চা বাগানের সহকারী ব্যবস্থাপক মাহমুদ হোসেন চৌধুরী ও আব্দুল মুনিম। চলতি বছরের ২৬ জানুয়ারি মামলার যুক্তিতর্ক উপস্থাপনের কথা থাকলেও নথি উচ্চ আদালতে থাকায় হয়নি। গতকাল সকালেই রাগীব আলী ও তাঁর ছেলে আব্দুল হাইকে আদালতে হাজির করা হয়। তাঁদের উপস্থিতিতেই রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শোনেন আদালত। এরপর বিচারক রায়ের দিন ধার্য করেন।

উল্লেখ্য, তারাপুর চা বাগান পুরোটাই দেবোত্তর সম্পত্তি। ১৯৯০ সালে দেওয়ান মোস্তাক মজিদকে ভুয়া সেবায়েত সাজিয়ে এ বাগান দখল করেন রাগীব আলী। ২০০৫ সালের ২৫ সেপ্টেম্বর সিলেটের তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) এস এম আবদুল কাদের বাদী হয়ে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতি এবং চা বাগানের এক হাজার কোটি টাকার সম্পত্তি আত্মসাতের ঘটনায় পৃথক দুটি মামলা করেন। জালিয়াতির মামলায় আসামি দুজন। আত্মসাতের মামলায় আসামি ছয়জন। তাঁদের মধ্যে রাগীব আলীর পরিবারের আরো কয়েকজন সদস্য ও মোস্তাক মজিদও রয়েছেন।

দীর্ঘদিন মামলা দুটোর কার্যক্রম স্থগিত ছিল। গত বছরের ১৯ জানুয়ারি সুপ্রিম কোর্ট মামলা দুটি পুনরুজ্জীবিত করার নির্দেশ দেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ