মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

নড়াইলে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kupie hottaআওয়ার ইসলাম: আধিপত্য বিস্তার নিয়ে নড়াইলের সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নে প্রভাষ রায় হানুকে (৫৫) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। বুধবার রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে।

প্রভাষ রায় স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। এ ঘটনায় জড়িত সন্দেহে ভদ্রবিলা ইউনিয়নের চেয়ারম্যান শাহিদুর রহমান শাহিদ ও তার ছেলে আশিকসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।

নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে।

তিনি জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ