মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্র সফরে গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী

রাজধানীতে জঙ্গি আস্তানায় অভিযানে আটক ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যাত্রাবাড়ীর দনিয়ায় একটি বাড়িতে অভিযান চালিয়ে নব্য জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের আইটি শাখার প্রধানসহ চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতারকৃতরা হলেন- আইটি শাখার প্রধান আশফাক-ই-আজম ওরফে আপেল (২৫), মাহবুবুর রহমান (২৪), শাহিনুজ্জামান (২৩) ও আশরাফ আলী (২৫)।

ওই বাড়ি থেকে দুইটি পিস্তল, ২০ রাউন্ড গুলি, পাঁচটি ছুরি, বিপুল পরিমান বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

র‌্যাব সদর দফতরের লিগ্যাল আন্ড মিডিয়া উইং এর পরিচালক মেজর রইসুল জানান, নব্য জেএমবির উপস্থিতির খবর জানতে পেরে গভীর রাতে ধনিয়ার কবিরাজগলি ২৫১ নম্বর বাড়িটি ঘিরে ফেলে র‌্যাব। ওই বাড়ির দ্বিতীয় তলায় নব্য জেএমবির আস্তানা ছিল। বুধবার ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ