মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মেলায় প্রধানমন্ত্রীর 'নির্বাচিত প্রবন্ধ'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

shekh_hasinaআওয়ার ইসলাম: আজ একুশে গ্রন্থমেলায় উদ্বোধন হতে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন বই ‘নির্বাচিত প্রবন্ধ’। বাংলা একাডেমি প্রাঙ্গনে বিকাল ৩টায় মাসব্যাপী গ্রন্থমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর মেলাপ্রাঙ্গণ পরিদর্শন করবেন তিনি।

মেলার প্রথম দিনে আগামী প্রকাশনী থেকে প্রকাশ হতে যাচ্ছে শেখ হাসিনার নতুন বই ‘নির্বাচিত প্রবন্ধ’। বইয়ে বিভিন্ন সময়ে শেখ হাসিনার লেখা ও প্রকাশনা থেকে ১৩টি প্রবন্ধ অন্তর্ভুক্ত হয়েছে।

বইটির ভূমিকা লিখেছেন ইমেরিটাস অধ্যাপক ড. রফিকুল ইসলাম। প্রচ্ছদ করেছেন আনওয়ার ফারুক। মূল্য ৩৫০ টাকা।

প্রতিদিন বিকাল ৩টায় শুরু হয়ে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলবে মেলার কার্যক্রম। শুক্র ও শনিবার বেলা ১১টায় খোলা হবে মেলার দ্বার। আর ২১ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলবে মেলা। বাংলা একাডেমি প্রকাশিত বই ৩০% কমিশনে এবং মেলায় অংশগ্রহণকারী অন্যান্য প্রতিষ্ঠান ২৫% কমিশনে বই বিক্রি করবে।

এবারও শিশুকর্নার থাকছে মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে। এখানে নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের ব্যবস্থা থাকবে। শারীরিক প্রতিবন্ধী ও বয়স্ক মানুষের চলাচলের জন্য থাকবে ২০টি হুইল চেয়ার। নিশ্ছিদ্র নিরাপত্তার জন্য মেলা এলাকাজুড়ে আড়াইশ' ক্লোজ সার্কিট ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ