মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ধর্ম-বিদ্বেষ তৈরি করে এমন বই প্রকাশ করলে কঠোর ব্যবস্থা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

dmp_asadআওয়ার ইসলাম: ঢাকা মহানগর পুলিশের কমিশনার (ডিএমপি) মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, এবারের বইমেলায় জঙ্গি সংশ্লিষ্ট কিংবা ধর্ম-বিদ্বেষ তৈরি করতে পারে এমন কোনো বই প্রকাশ ও বিক্রি হচ্ছে কি না তা দেখবে বাংলা একাডেমি। এরপর ডিএমপি এ বিষয়ে নজরদারি রাখবে। এ ধরনের বই প্রকাশ ও বিক্রি করা হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

তিনি সব প্রকাশককে আহবান জানিয়েছেন যেন কোনো ধরনের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয় এমন বই প্রকাশ ও বিক্রি করা না হয়।

মঙ্গলবার সকাল ১০টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে সাংবাদিকদের একথা বলেন তিনি।

আছাদুজ্জামান মিয়া বলেন, বইমেলার নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তাজনিত বিষয়ে শঙ্কাবোধ করলে যে কোনো লেখক, প্রকাশক চাইলে নিরাপত্তা পাবেন।

তিনি আরও বলেন, মেলায় ইভটিজিং, অজ্ঞান পার্টি ও চুরি-ছিনতাইরোধে সাদা পোশাকের গোয়েন্দা সদস্যরা উপস্থিত থাকবেন।

ডিএমপি কমিশনার বলেন, বইমেলা এলাকার প্রতিইঞ্চির নিরাপত্তার বিষয়টি জোড়ালোভাবে দেখা হচ্ছে। বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে। পুরো বইমেলা এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে। সার্বক্ষণিক সিসিটিভির মনিটরিং করা হবে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ