মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্র সফরে গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী

টাঙ্গাইলে লতিফ সিদ্দিকীর আসনে চলছে ভোট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

[caption id="attachment_15844" align="alignleft" width="500"]voote ফাইল ছবি[/caption]

আওয়ার ইসলাম: টাঙ্গাইল-৪ আসনে (কালিহাতী) আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে সকালে। এ আসনের সাবেক এমপি ধর্ম অবমাননাকর বক্তব্যের পর সংসদ সদস্য পদ ছাড়তে বাধ্য হন। প্রায় দেড় বছর শূন্য থাকার পর আজ নতুন জনপ্রতিনিধি নির্বাচনে ভোটগ্রহণ চলছে।

জেলা নির্বাচন অফিস জানিয়েছে, মঙ্গলবার সকাল ৮টায় নির্ধারিত সময়েই ১০৭টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে টানা বিকাল ৪টা পর্যন্ত।

টাঙ্গাইলের প্রভাবশালী সিদ্দিকী পরিবারের সদস্য লতিফ সিদ্দিকী দল থেকে বহিষ্কৃত হয়ে সাংসদ পদ ছাড়তে বাধ‌্য হওয়ার পর তার ভাই সাবেক সাংসদ কাদের সিদ্দিকীর প্রতিদ্বন্দ্বিতার চেষ্টাও ব‌্যর্থ হয়ে যায় মনোনয়নপত্র বাতিল হওয়ার কারণে।

শেষ পর্যন্ত উপ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় আছেন তিনজন। আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ হাছান ইমান খাঁন দলীয় প্রতীক নৌকা নিয়ে, বিএনএফের আতাউর রহমান খান টেলিভিশন প্রতীকে এবং এনপিপির ইমরুল কায়েস লড়ছেন আম প্রতীক নিয়ে।

এই আসনে মোট ভোটার তিন লাখ সাত হাজার ৭৭০ জন। তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী কম হওয়ায় এবং ক্ষমতাসীনদের বিপরীতে বড় কোনো রাজনৈতিক দলের প্রার্থী না থাকায় ভোটের হার কম হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দশম জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে এমপি হন লতিফ সিদ্দিকী। হজ নিয়ে মন্তব‌্য করে সমালোচনার মধ‌্যে তাকে মন্ত্রিত্ব ও দলীয় পদ হারাতে হয়।

২০১৫ সালের ১ সেপ্টেম্বর লতিফ সিদ্দিকী সংসদ থেকে পদত্যাগ করলে আসনটি শূন্য ঘোষণা করে ৩ সেপ্টেম্বর গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ