মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

আসছে নকীব মাহমুদের 'রহস্যের খোঁজে শন্তুমামা'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

nakib_mahmudযাইফ মাসরুর: অমর একুশে গ্রন্থমেলায় আসছে তরুণ কথাসাহিত্যিক নকীব মাহমুদের কিশোর উপন্যাস 'রহস্যের খোঁজে শন্তুমামা'। বইটি বাজারে আসছে 'দাঁড়িকমা' প্রকাশনীর ব্যানারে। বইটির নজরকাড়া প্রচ্ছদটি করেছেন হিমেল হক। আশি পৃষ্ঠার এ বইটির মুদ্রিত মূল্য একশত ত্রিশ টাকা।

নকীব মাহমুদের প্রথম গল্পগ্রন্থ প্রকাশ হয় গেল বছরের শেষ দিকে। শব্দকোলাজ থেকে প্রকাশিত 'নতুন দিনের গল্প শোন' বইটি কয়েকদিনের ব্যাবধানে সর্বশেষ কপিটিও বিক্রি হয়ে যায়। পরবর্তী বইয়ের জন্য তাগাদা আসতে থাকে পাঠকমহল থেকে। সেই তাগাদা থেকেই প্রকাশ হচ্ছে 'রহস্যের খোঁজে শন্তুমামা'। লেখকের প্রথম বই ব্যাপক সমাদর পেলেও দ্বিতীয় বইটি পাঠকমন কতটুকু জয় করবে সেটাই এখন দেখার বিষয়।

বইয়ের ফ্ল্যাপ থেকে—
গ্রাম থেকে একের পর এক শিশু উধাও হয়ে যাচ্ছে। স্কুল থেকে উধাও হয়েছে রুহান, সাদ, সাফিররা। অপহরণ চক্রকে কোনোভাবেই ধরতে পারছে না পুলিশ প্রশাসন। পত্রিকার মারফত খবর পেয়ে শরীয়তপুরের পথে বেরিয়ে পড়ে শখের গোয়েন্দা শন্তুমামা। সাথে শন্তুমামার টীম- খুদে গোয়েন্দা রুকু ও নাঈম। ‘বানর আংকেলে’র আচরণ বেশ রহস্যজনক মনে হয় শন্তুমামার টীমের কাছে। আম গাছের ডালে পাওয়া যায় সুন্দরী নিপা আপুর গলায় ফাঁস লাগানো দেহ! নিপা আপু কি তাহলে...?

কিন্তু কেনো? আর রহস্যময় সাতারিয়া দ্বীপ? চেয়ারম্যানের ভৌতিক পোড়োবাড়ি? হঠাৎ করে মিষ্টি মেয়ে ইতিমণিই বা উধাও হলো কোথায়?

এতোসব রহস্যের জট কি খুলতে পারবে শন্তুমামার টীম? নাকি উল্টো নতুন কোনো বিপদে জড়াতে যাচ্ছে তারা?

জানতে হলে পড়তে হবো বইটি।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ