বুধবার, ০৮ জুলাই ২০২৬ ।। ২৩ আষাঢ় ১৪৩৩ ।। ২৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বান্দরবানে টানা ভারী বৃষ্টি, বন্যার আশঙ্কায় ২২০ আশ্রয়কেন্দ্র প্রস্তুত চট্টগ্রামসহ ১৬ জেলায় বন্যার সম্ভাবনা, এইচএসসি পরীক্ষা নিয়ে ‌উদ্বেগ পরীক্ষায় ডিজিটাল কারসাজি ও প্রশ্ন ফাঁসের শাস্তি ঘোষণা খামেনির জানাজার মধ্যেই ইরানকে ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি পরিচালনা পর্ষদের চেয়ারম্যানদের শরিয়াহ দায়িত্ব ও একটি ব্যতিক্রমী উদ্যোগ শেয়ারবাজার থেকে ৭৭৫ কোটি টাকা তুলবে ইউসিবি শুভসন্ধ্যা সৈকতে গোসল করতে নেমে দাখিল পরীক্ষার্থী নিখোঁজ ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা সম্পূর্ণ ফ্রি বাংলাদেশিদের জন্য খুলে দেওয়া হলো মালয়েশিয়ার শ্রমবাজার ‘জুলাইকে ব্যর্থ করতে নতুন করে জঙ্গি নাটক সাজানো হচ্ছে’

রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকায় জাতিসংঘের প্রতিনিধি দল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

A Rohingya Muslim woman and her son cry after being caught by Border Guard Bangladesh (BGB) while illegally crossing at a border check point in Cox’s Bazar  , Bangladesh, November 21, 2016. REUTERS/Mohammad Ponir Hossain     TPX IMAGES OF THE DAY - RTSSOBB

আওয়ার ইসলাম : বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা মুসলিমদের সার্বিক অবস্থা পর্যবেক্ষণে আনান কমিশনের একটি প্রতিনিধি দল বাংলাদেশে পৌঁছেছে। ঢাকায় এসেছে। আজ শনিবার তিন সদস্যের প্রতিনিধি দল ঢাকায় অবতরণ করেন।

তারা কক্সবাজার গিয়ে সরেজমিনে রোহিঙ্গাদের পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেবেন। এরপর ঢাকায় ফিরে এ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে কথা বলবেন।

 রাখাইন রাজ্য বিষয়ক পরামর্শক কমিশন যা রাখাইন কমিশন নামেই ব্যাপকভাবে পরিচিত তার তিন সদস্য উইন ম্রা, আই লুইন ও ঘাশান সালামে আজ বিকেলে ঢাকায় এসেছেন। তাদের মধ্যে প্রথম দুজন সন্ধ্যায় এবং অন্যজন দুপুরে ঢাকায় পৌঁছান।

আগামীকাল রোববার তাঁদের কক্সবাজার যাওয়ার কথা রয়েছে। সেখানে গিয়ে নতুন আসা রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয় জেলা প্রশাসন এবং জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন তাঁরা।

১ ফেব্রুয়ারি ঢাকা ছাড়ার আগে রাখাইন কমিশনের তিন সদস্য বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস-বিস) আয়োজিত এক মতবিনিময় সভায় যোগ দেবেন।

উইন ম্রা, আই লুইন ও ঘাশান সালামে বাংলাদেশ ঘুরে রোহিঙ্গাদের সম্পর্কে যা দেখেছেন ও শুনেছেন তার ওপর ভিত্তি করে কফি আনানের নেতৃত্বাধীন কমিশনের দপ্তরে একটি মূল্যায়ন প্রতিবেদন দেবেন।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ