বুধবার, ০৮ জুলাই ২০২৬ ।। ২৩ আষাঢ় ১৪৩৩ ।। ২৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বান্দরবানে টানা ভারী বৃষ্টি, বন্যার আশঙ্কায় ২২০ আশ্রয়কেন্দ্র প্রস্তুত চট্টগ্রামসহ ১৬ জেলায় বন্যার সম্ভাবনা, এইচএসসি পরীক্ষা নিয়ে ‌উদ্বেগ পরীক্ষায় ডিজিটাল কারসাজি ও প্রশ্ন ফাঁসের শাস্তি ঘোষণা খামেনির জানাজার মধ্যেই ইরানকে ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি পরিচালনা পর্ষদের চেয়ারম্যানদের শরিয়াহ দায়িত্ব ও একটি ব্যতিক্রমী উদ্যোগ শেয়ারবাজার থেকে ৭৭৫ কোটি টাকা তুলবে ইউসিবি শুভসন্ধ্যা সৈকতে গোসল করতে নেমে দাখিল পরীক্ষার্থী নিখোঁজ ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা সম্পূর্ণ ফ্রি বাংলাদেশিদের জন্য খুলে দেওয়া হলো মালয়েশিয়ার শ্রমবাজার ‘জুলাইকে ব্যর্থ করতে নতুন করে জঙ্গি নাটক সাজানো হচ্ছে’

পাসপোর্ট আটক রেখে শ্রমিক জিম্মি নিষিদ্ধ হলো সৌদি আরবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

654আওয়ার ইসলাম : বহিরাগত শ্রমিকের পাসপোর্ট আটকে তাকে জিম্মি করা যাবে না। কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়া কোনো শ্রমিকের পাসপোর্ট আটকে রাখলে সংশ্লিষ্ট নিয়োগদাতাকে দুই হাজার রিয়াল জরিমানা করা হবে। সৌদি আরবের শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র খালিদ আবালখাইল জানান, কোনো প্রতিষ্ঠান বা নিয়োগকারী শ্রমিকের পাসপোর্ট আটকালে, ভুল সংশোধনের জন্য তারা এক মাস সময় পাবেন। এর মধ্যে তাকে সব কাজ শেষ করতে হবে। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি কাজ করতে ব্যর্থ তাহলে তাকে দ্বিগুণ জরিমানা গুনতে হবে।

অভিযোগ রয়েছে, বাংলাদেশিসহ বিভিন্ন দেশের শ্রমিকরা সৌদি আরবে নিয়োগ প্রতিষ্ঠান কর্তৃক নানা অত্যাচারের শিকার হন। এর মধ্যে পাসপোর্ট জব্দ রেখে অনেক শ্রমিককে কাজ করতে বাধ্য করারও অভিযোগ রয়েছে।

এর আগে ২০১৫ সালে শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছিল সৌদি আরবের শ্রম মন্ত্রণালয়। সেই প্রজ্ঞাপনে শ্রমিকদের জোর করে কাজ করানো, স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকি নিরসন, যথাযথ প্রশিক্ষণ, বেতন দিতে দেরি করাসহ বেশ কয়েকটি বিষয়ে নিয়োগকারী প্রতিষ্ঠানের ওপর ৫০ হাজার রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ