মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ছাত্রীকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

borishalইভটিজিংয়ের প্রতিবাদ করায় বরিশাল নগরীর রূপাতলী এলাকায় স্কুলে ঢুকে সাইদুর রহমান হৃদয় (১৪) নামে এক ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় আহত হয়েছে তার সহপাঠী গোলাম সা‌জিদ রা‌ফি।

আজ (শনিবার) সকাল সাড়ে ৯টার দিকে শহীদ আবদুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস পরব সাগর মাঠে এ ঘটনা ঘটে। হৃদয় ও রাফি ওই স্কুলের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র। নিহত হৃদয় ভান্ডারিয়া উপজেলার শাহীন গাজীর ছেলে। সে নগরীর মা-মানি আবাসিক কোচিং সেন্টারে থেকে পড়াশোনা করত।

আহত গোলাম সাজিদ রাফি জানান, পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তাদের স্কুলে এসে ছাত্রীদের ইভটিজিং করত। মাসখানেক আগে হৃদয় এ ঘটনায় বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে শনিবার ১০ থেকে ১৫ জনের একটি দল একত্রিত হয়ে হৃদয়কে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এসময় সহপাঠী রাফি সাহায্যের জন্য এগিয়ে গেলে তাকেও কুপিয়ে জখম করে।

খবর পেয়ে স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা গিয়ে হৃদয় ও রাফিকে উদ্ধার করে শেরেবাংলা হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে হৃদয়ের মৃত্যু হয়।

স্কুলের প্রধান শিক্ষক সাবিনা জানান, ‘কী কারণে এ ধরনের হামলা হয়েছে তা এখনো জানতে পারিনি।‘

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওলাদ হোসেন স্কুলছাত্র হত্যার বিষয়টি নিশ্চিত করলেও হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে তিনি কিছু জানাতে পারেননি। একই থানার এসআই মো. আ. কুদ্দুস বলেন, তারা বিভিন্ন স্থানে হত্যাকারীদের ধরতে চেকপোস্ট বসিয়েছে। নিহতের পরিবারের লোকজন আসার পর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ