বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

শনিবার মুগদায় গাইবে কলরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kalarab8আওয়ার ইসলাম: ২৮ জানুয়ারি শনিবার রাজধানীর মুগদায় ইসলামি সঙ্গীত নিয়ে ব্যতিক্রমী আয়োজনে থাকবে কলরব। বাদ আছর থেকে অনুষ্ঠিত এ আয়োজনে করলবের শিল্পীরা গানে গানে ভরিয়ে তুলবে সঙ্গীতপ্রেমীদের মন।

মুগদার জামিয়াতুস সালাম ঢাকা মদিনাবাগ মাদরাসা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে এ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মাহফিলে প্রধান আলোচক হিসেবে বয়ান পেশ করবেন গুলশাল কেন্দ্রীয় আজাদ মসজিদের খতিব ও যাত্রাবাড়ী মাদরাসার মহা পরিচালক মুহিউসসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান।

মুগদা ওয়াসারোডে হজরত আবু বকর রা. মসজিদ ও পাগলচাঁন হোটেলের পশ্চিম দিকের মাঠে এ মাহফিল ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে।

ইসলামি সঙ্গীতে ব্যাপক জনপ্রিয়তা অর্জনকারী কলরব শিল্পীগোষ্ঠীর শিল্পীদের মধ্যে উপস্থিত থাকবেন মুহাম্মদ বদরুজ্জামান, আমিনুল ইসলাম মামুন, ইয়াসিন হায়দার, আবু রায়হান, ইকবাল মাহমুদ, মাহফুজুল হক, সানিম মাহমুদসহ আরো অনেকে।

শিল্পীরা দুই ঘণ্টাব্যাপী হামদ নাত ও ইসলামি সঙ্গতসহ বিভিন্ন দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করবেন।

মান্ডা-মুগদা ইমাম উলামা পরিষদের সভাপতি মাওলানা তোফাজ্জুল হোসাইন এর সভাপতিত্বে এবং জামিয়াতুস সালাম মদিনাবাগ মাদরাসার মুহতামিম মুফতি হুমায়ুন আইয়ুব এর পরিচালনায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) এর প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী এমপি।

অনুষ্ঠান উদ্বোধন করবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

এছাড়াও মাহফিলে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন শায়খ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক মুফতি মিযানুর রহমান সাঈদ, জামিয়া ইসলামিয়া আযমিয়া দারুল উলুম বনশ্রী রামপুরার সিনিয়র মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন, বায়তুল আমিন জামে মসজিদ মালিবাগের খতিব শায়খুল হাদিস আল্লামা হাম্মাদুল্লাহ রাহমানী, মদিনাবাগ জামে মসজিদের খতিব মাওলানা আবদুর রহমান এবং চৌধুরীপাড়ার মসজিদ ই নূরের খতিব মাওলানা খুরশেদ আলম কাসেমী।

মহতি এ আয়োজনে ধর্মপ্রাণ মানুষকে উপস্থিত থাকতে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন মাদরাসার মুহতামিম মুফতি হুমায়ুন আইয়ুব।

নিবন্ধন করেছেন তো?

journalism_cors4


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ